শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে জুতার মালা,অবমাননার ঘটনায় যুবক আটক

উচ্চকন্ঠ   08-Oct-2026   14

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা দিয়ে অবমাননার ঘটনায় আব্দুর রহমান ওরফে সম্রাট (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের কাঞ্চননগর এলাকা থেকে তাকে আটক করে ঝিনাইদহ সদর থানা পুলিশ। আটক আব্দুর রহমান ওরফে সম্রাট ঝিনাইদহ পৌর শহরের কাঞ্চননগর এলাকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে।
পুলিশ জানায়,ভাস্কর্যে জুতার মালা পরিয়ে অবমাননার ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে সম্রাটকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়,ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ওই যুবককে শনাক্ত করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন,ঘটনার পর থেকেই জড়িত ব্যক্তিকে আটকের জন্য পুলিশ অভিযান চালিয়ে আসছিল। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কাঞ্চননগর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

শরীয়তপুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

এফএনএস: শরীয়তপুরের জাজিরায় ইমামকে হুমকি দেওয়ার প্রতিবাদ করায় এক বিএনপি...

Photo

লক্ষ্মীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

এফএনএস: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন...

Photo

স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আ. লীগ নির্বাচন করতে পারবে না: ইসি মাছউদ

এফএনএস: নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সরকার আওয়ামী...

Photo

গণহত্যাকারী-দেশদ্রোহীদের নাম সব জায়গা থেকে মুছে ফেলতে হবে: অলি

এফএনএস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত