সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শরীয়তপুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

উচ্চকন্ঠ   27-Aug-2025   47

Photo

এফএনএস: শরীয়তপুরের জাজিরায় ইমামকে হুমকি দেওয়ার প্রতিবাদ করায় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আলমাস সরদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বিএনপি নেতার নাম খবির সরদার। তিনি ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ওমরদি মাদবর কান্দি এলাকার মসজিদে ভোররাতে মাইকে আজান দেওয়া ও বয়ান করায় ঘুমের ব্যাঘাত হওয়ায় ইমামকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে আলমাস সরদারের বিরুদ্ধে। জানতে পেরে মসজিদ কমিটির লোকজন বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায় এবং থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর থেকেই আরও ক্ষিপ্ত হন অভিযুক্ত আলমাস সরদার। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে মসজিদ কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সরদারকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা খবিরকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, মসজিদের মাইকে আজান ও বয়ান দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আলমাস সরদার ইমামকে হুমকি দিয়েছিল। পরে বিষয়টি নিয়ে আমাদের কমিটির পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এরপর থেকেই ও আমাদের ওপর আরও ক্ষিপ্ত ছিল। গত মঙ্গলবার সুযোগ বুঝে খবির সরদারকে ছুরিকাঘাতে করে হত্যা করেছে। আমরা এই ঘটনার বিচার চাই। এ ব্যাপারে জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বলেন, মসজিদের মাইকে আজান দিলে আলমাস সরদারের ঘুমের ব্যাঘাত হয় তাই সে মসজিদে এসে হুজুরকে হুমকি দেয়। পরে মসজিদের সবাই প্রতিবাদ জানায়। তাই ওই আওয়ামী সন্ত্রাসী আলমাস গংরা ক্ষিপ্ত হয়ে খবির সরদারকে হত্যা করেছে। জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, খবির সরদার নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

এফএনএস: টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর...

Photo

নারায়ণগঞ্জে ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে কুপিয়ে হত্যা

এফএনএস: নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের...

Photo

ঝিনাইদহের শৈলকুপায় ব্যবসায়ীর পায়ের রগ কর্তণ করলেন বিএনপি নেতা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

স্বাস্থ্যসেবাকে জনবান্ধব করতে নির্দেশ দিলেন এমপি ডা. টিপু

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত