রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ৮২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মাদক বিক্রির ৫ হাজার ৬০০ টাকা জব্দ, পলাতক আসামিকে ধরতে অভিযান

উচ্চকন্ঠ   03-Oct-2026   26

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৬০০ টাকাসহ মোঃ শিমুল হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তরিকুল ইসলাম ওরফে ভুট্টো (৪৫) নামে এক ব্যক্তি পালিয়ে যান। তিনি ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং মহেশপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ আঃ করিম মাতুব্বর সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মান্দারবাড়ীয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালান।

অভিযানকালে তরিকুল ইসলাম ওরফে ভুট্টোর বসতঘরে তল্লাশি চালিয়ে তাঁর ছেলে শিমুল হোসেনকে নিজ ঘর থেকে আটক করা হয়। পরে আটক শিমুলের দেখানো মতে বসতঘরের ড্রয়িং রুমের একটি খাট থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তরিকুল ইসলাম ভুট্টো দৌড়ে পালানোর সময় তাঁর কাছ থেকে আরও ৫২ পিস ইয়াবা পড়ে যায় বলে পুলিশ জানায়। পরে ওই ইয়াবাগুলোও উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ৮ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার ৬০০ টাকা, উদ্ধার করে জব্দ করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত শিমুল হোসেন ও পলাতক তরিকুল ইসলাম ভুট্টোর বিরুদ্ধে মহেশপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ০৫, তারিখ ৩ অক্টোবর ২০২৬।

পুলিশের দাবি, পলাতক তরিকুল ইসলাম ভুট্টোর বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত শিমুল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, “মাদকদ্রব্যের বিস্তার রোধে মহেশপুর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।”

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ধর্ষণ চেষ্টা মামলায় মহেশপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী...

Photo

হরিণাকুন্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার...

Photo

আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে এনআইডি তথ্য ফাঁস

এফএনএস: জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন...

Photo

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লড়াইয়ের ঘোষণা রুমিন ফারহানার

এফএনএস:ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত