শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

উচ্চকন্ঠ   28-Aug-2026   14

Photo

এফএনএস: জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘু বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গতকাল শুক্রবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁন লেখেন, ‘বিরোধীদলের সঙ্গে সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি বলে মন্তব্য করেছে জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি আগেই বলেছিলাম, ভবিষ্যতে জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আন্দোলন করবে। এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে সেটি স্পষ্ট হলো। সেপ্টেম্বর-নভেম্বর লংমার্চের মাধ্যমে দেশকে অশান্ত করে, ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত! তাহের সাহেবের বক্তব্য অনুযায়ী, ২৪-এর গণঅভ্যুত্থানে ১৪০০-এর অধিক শহীদ, ৩০ হাজার আহত যোদ্ধার রক্ত জামায়াতের কাছে কিছুই না! তিনি আরও লেখেন, আসলেই তো এর থেকে বেশি রক্ত ৭১-এ ঝরিয়েছে জামায়াত! আর এ জন্য জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়! তা নাহলে ২৪-এর গণহত্যাকারী আওয়ামী লীগও জামায়াতের ওপর দমন করেনি, একথা বলে কীভাবে? সত্যি বলতে, জামায়াত তো বিগত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল, তাদের সঙ্গে আওয়ামী লীগ কেন খারাপ আচরণ করবে? প্রতিদান স্বরুপ আওয়ামী লীগের অপরাধকে নরমালাইজ করতে তাহের সাহেবরা মাঠে নতুন বয়ান ছাড়চ্ছে.....আর পাশে দাঁড়িয়ে সেগুলো উপভোগ করছে নাহিদ ইসলাম! ইনকিলাব জিন্দাবাদ....!

office@ukantho.com


Photo

ঈদ উল ফিতর কে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা, ক্রেতাদের উপছে পড়া ভিড়

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঈদ উল ফিতর কে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে...

Photo

জুলাই সনদ বানচাল হলে দেশ পিছিয়ে পড়বে: অ্যাটর্নি জেনারেল

এফএনএস: জুলাই সনদ একটি রাজনৈতিক বন্দোবস্ত। এটি অতীতের যেকোনো বন্দোবস্তের...

Photo

বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে যুবদল প্রস্তুত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সংগঠন...

Photo

ঐকমত্য কমিশনে একমত হওয়া বিষয়গুলোর বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি

এফএনএস:জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ঐকমত্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত