রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ডাইরেক্ট সিডেড আউশ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   27-Aug-2026   24

Photo

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ডাইরেক্ট সিডেড আউশ ধানের (সরাসরি বপন পদ্ধতিতে আউশ ধান) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার ইশ্বরবা মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
AFACI, RDA, কোরিয়ার অর্থায়নে AFACI-RSR প্রকল্পের আওতায় আয়োজিত এ মাঠ দিবসের আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক)।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. শামছুন্নাহার বেগম, পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মো. হাসানুজ্জামান রনি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ, বিনা উপকেন্দ্র, কুমিল্লা, মোঃ আক্তারুজামান মিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কালীগঞ্জ, ঝিনাইদহ।
সভাপতিত্ব করেন ড. সুশান চৌহান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ বিনা উপকেন্দ্র, মাগুরা।
সঞ্চালনা করেন শোভা আঞ্জুমান শাম্মী,বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, মাগুরা।
মাঠ দিবসে সরাসরি বপন পদ্ধতিতে আউশ ধান চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ পদ্ধতিতে ধান চাষের সুবিধা, উৎপাদন খরচ কমানো, শ্রম ও সময় সাশ্রয় এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন বিষয় কৃষকদের সামনে তুলে ধরা হয়।
কৃষকরা সরাসরি বপন পদ্ধতিতে আউশ ধানের চাষাবাদ, ফলন ও এর সম্ভাবনা সম্পর্কে জানতে পারেন। সংশ্লিষ্ট কৃষিবিদ ও কর্মকর্তারা উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আউশ ধানের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
মাঠ দিবসে স্থানীয় কৃষকসহ কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করা হয়।

office@ukantho.com


Photo

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত এক স্কুলছাত্র, আহত ৬ জন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে দুই মোটরসাইকেল ও একটি...

Photo

বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা থাকবেন নিরাপদে: জুবাইদা রহমান

এফএনএস: প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,...

Photo

প্রধান উপদেষ্টা চাইলে আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারেন: রাশেদ খান

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আওয়ামী...

Photo

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত জামায়াত-এনসিপি, সায় নেই বিএনপির

এফএনএস: একজন ব্যক্তির সর্বোচ্চ দুই মেয়াদে ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত