সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

১৫০ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই মিড-ডে মিল চালু হবে

উচ্চকন্ঠ   08-Sep-2025   60

Photo

এফএনএস: দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই মিড-ডে মিল (দুপুরের খাবার) চালু হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মিড-ডে মিল চালুর অগ্রগতি কতদূর জানতে চাইলে উপদেষ্টা বলেন, মিড ডে মিলের কাজ এগোচ্ছে। ১৫০টি উপজেলায় শিগগির চালু হয়ে যাচ্ছে। কবে নাগাদ মিড-ডে মিল চালু হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা আশা করি সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করতে পারবো। উপদেষ্টা জানান, মিড-ডে মিলের মধ্যে ডিম, মৌসুমি ফল, বিস্কুট, দুধসহ পাঁচ ধরনের খাবার থাকবে। চলতি বছরের জানুয়ারিতে দেশের ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল চালু করার ঘোষণা দিয়েছিলেন উপেদেষ্টা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমরা ডিপিপি তৈরি করলাম, সেটি আগের বিবিএসের রিপোর্ট অনুযায়ী তৈরি হলো। এরপর প্রক্রিয়া মেনে আমরা এটি একনেকে উপস্থাপন করলাম, তখন বিবিএসের নতুন পরিসংখ্যান বের হলো। তখন আমাদের বলা হলো, আপনারা এটা (নতুন পরিসংখ্যান) অনুযায়ী করেন। একটা জেলার মধ্যে কোন অঞ্চলগুলো বেশি দরিদ্র সেটি তো পরিবর্তন হয়েছে। নতুন করে আবার এটিকে ঠিক করে পাস করাতে হলো। এজন্য কিছুটা বিলম্ব হলো।

office@ukantho.com


Photo

বেনাপোলে আলোচিত রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার আটক

এফএনএস: অবশেষে বেনাপোল কাস্টমস হাউসে আলোচিত ঘুষ কান্ডে দুদকের জালে...

Photo

নেত্রকোনার খালিয়াজুরীতে স্পিডবোট ডুবি: নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

এফএনএস: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদে নৌকার সঙ্গে সংঘর্ষের...

Photo

ঝিনাইদহে মাদকবিরোধী কাবাডি ও ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মাদকবিরোধী সচেতনতা তৈরির...

Photo

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে সরকার কাজ করছে: মির্জা ফখরুল

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত