বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বাল্যবিয়ে বন্ধে ড্রিম জার্নি অনুষ্ঠান

উচ্চকন্ঠ   12-Oct-2026   10

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: বাল্যবিয়ে বন্ধে কিশোরীদের ক্ষমতায়ন ও নাগরিক সমাজের সদস্যদের সচেতন করতে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে ড্রিম জার্নি অনুষ্ঠান।
সোমবার দুপুরে সদর উপজেলার হলিধানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে সার্ভিস এন্ড ভিশন এডিফাই (সেভ)।
এমপাওয়ারিং অ্যাডোলেসেন্ট গার্লস অ্যান্ড সিভিল সোসাইটি মেম্বারস টু এন্ড চাইল্ড ম্যারেজ (গার্লপাওয়ার) এর আওতায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার, সিভিল সার্জন ডা; কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার ইসফাকুল কবির সরকার, হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সেভ'র নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিকা আশা। অনুষ্ঠানে বাল্যবিয়ের কুফল, কিশোরীদের অধিকার, শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান, কিশোরীদের নিজেদের স্বপ্ন পূরণে উৎসাহিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার ও সমাজের মানুষকে সচেতন করাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে সচেতনতা তৈরি হবে বলে আশা করেন তারা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ কালীগঞ্জে বাংলাদেশ...

Photo

ঝিনাইদহে মরমী লোককবি পাগলা কানাইয়ের ১৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মরণের আগে মরো সমনকে শান্ত করো, যদি...

Photo

বগুড়ায় মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা: স্বেচ্ছাসেবক দলনেতা গ্রেপ্তার

এফএনএস: বগুড়ায় কিশোরী মেয়েকে বিয়ে দিয়ে রাজি না হওয়ায় তার রিকশাচালক...

Photo

ঝিনাইদহ-৪ আসনে রাশেদকে অবাঞ্চিত ঘোষনা কাফনের কাপড় পরে বিএনপির বিক্ষোভ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত