প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এক চেকে ১২ লক্ষ টাকা তুলে আত্মসাতের অভিযোগ
উচ্চকন্ঠ 13-Aug-2026 43
নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এক চেকে ১২ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও আরো ৮/১০টি চেকে বিভিন্ন সময়ে কয়েক লক্ষ টাকা তুলে আত্মসাত করেছেন বলেও জানিয়েছে কতিপয় শিক্ষক। এ বিষয়ে সভাপতি শাহপুর ছোট ঘিঘাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুছ সোবহান রাজার কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। সাধারণ সম্পাদক বানুড়িয়া বিসিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীবের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি ব্যস্ত আছি। পরবর্তীতে সভাপতি মহোদয়ের সাথে আলাপ করে বক্তব্য দিতে পারবো।
গত ২৬ এপ্রিল স্থানীয় রুপালী ব্যাংক শাখা হতে সমিতির সাধারণ তহবিল থেকে উক্ত টাকা উত্তোলন করা হয় বলে জানিয়েছেন শিক্ষকগণ। বর্তমানে সমিতির সাধারণ তহবিলে ১ লাখ ৬৯ হাজার ৪’ শ ২০ টাকা আছে বলে একটি সূত্র থেকে জানা যায়।
এছাড়াও কালীগঞ্জের কয়েকজন প্রধান শিক্ষকের নিকট এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক কি করছেন তা আমরা জানি না বা আমাদেরকে জানানো হচ্ছে না। গত ২৯ জুলাই স্বঘোষিত গঠিত কমিটি ১২ আগষ্ট সকাল ১০টায় সমিতির অফিস ভবনে স্বঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব এক বিজ্ঞপ্তিতে মিটিং আহবান করেন। চলতি ২০২৬ ইং সালের শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত ঢাকা থেকে প্রকাশিত পাঞ্জেরী পাবলিকেশনের নোট/গাইড বই (যা সরকার কর্তৃক নিষিদ্ধ) বিদ্যালয়ের চালানোর চুক্তিতে ৩৪ লক্ষ টাকা নগদ গ্রহণ করেছেন। যার কোন হিসাব নাই। বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ৮০%-৮৫% বই দেখা যাচ্ছে। যা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বই চালানোর জন্য চাপ সৃষ্টি করেছেন। ফলে শিক্ষার্থীরা বই কিনতে বাধ্য হয়েছে। কালীগঞ্জে এসএসসির ফল বিপর্যের এটিও একটি কারণ বলে অভিভাবকগণ মনে করেন।
একটি সূত্র থেকে জানা যায়, সভাপতি ও সম্পাদক বলেছেন যে, বর্তমান প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের ম্যানেজ করতে এই টাকা আমাদের ব্যয় হয়ে গেছে। অন্যান্য শিক্ষকগণ মনে করেন সম্পূর্ণ মিথ্যা অজুহাতে এই টাকা আত্মসাত করা হয়েছে।
office@ukantho.com