রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

কারখানায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য, মহাসড়ক অবরোধ

উচ্চকন্ঠ   03-Mar-2025   57

Photo

এফএনএস: গাজীপুরে গার্মেন্টে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে রেখেছেন আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার সকাল সোয়া ৮টা থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। নিহত শ্রমিক আফসানা আক্তার (২২) ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচরুখী গ্রামের আফসার আলীর মেয়ে। তিনি প্যানারোমা কারখানার জুনিয়র অপারেটর পদে কর্মরত। তার স্বামীর নাম হৃদয়। ওই নারী পোশাকশ্রমিকের মৃত্যু নিয়ে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। আন্দোলনরত শ্রমিকরা বলছেন, আফসানা দুপুরে নামাজ পড়তে ছাদে ওঠেন। সেখানে অচেতন হয়ে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান। পরে কারখানা কর্তৃপক্ষ বিশৃঙ্খলা এড়াতে লাশ সরাতে না পেরে ছাদ থেকে ফেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করছে। তবে প্রকৃত ঘটনা কি তা এখনও নিশ্চিত করে কেউ বলতে পারছে না। পুলিশ বলছে, নিহত শ্রমিকের স্বামী বিভিন্ন সময় তাকে মারধর করতো। বিক্ষুব্ধ শ্রমিকরা প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে কয়েকটি মোটরসাইকেল, বাইসাইকেল ও প্রাইভেটকারে আগুন দিয়েছে। শ্রমিকরা আরও জানান, জয়দেবপুরের চান্দনা থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত সবগুলো পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকরা বাসন সড়কের আইনুদ্দিন সরণীতে জড়ো হচ্ছেন। ইটাহাটা এলাকায় (নাজিমুদ্দিন সড়ক বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন) একটি কারখানা বন্ধ ঘোষণা না করায় সেখানে ভাঙচুর শুরু করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অবস্থান করছেন। মহাসড়ক অবরোধ করে রাখায় চলাচলকারী যানবাহন, চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি কায়সার আহমেদ জানান, গত রোববার সন্ধ্যায় প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার এক নারী শ্রমিক মৃত্যুর খবর পাই। ওই সময় গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। প্রাথমিক সুরতহালে নিহতের শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

office@ukantho.com


Photo

এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না: হাইকোর্ট

এফএনএস: এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে...

Photo

পৃথক দুই হত্যা মামলায় ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে

এফএনএস: বৈষম্যবিরোধী আন্দোলন-কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার...

Photo

কালীগঞ্জে তাবুবাস

আরিফ মোল্লা, কালীগঞ্জ প্রতিনিধি: কালীগঞ্জ কাশিপুর মৃত্তিকা বিলাস...

Photo

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী নারী নিহত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত