বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের বাসায় মিলল আড়াই কোটি টাকা

উচ্চকন্ঠ   02-Mar-2025   54

Photo

এফএনএস: প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর-ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার করার কথা জানিয়েছে দুদক। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয় বলে দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান। তিনি গতকাল রোববার দুদকের প্রধান কার্যালয়ে বলেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকার বেশি উদ্ধার করা হয়। “তার বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তার বাসায় অভিযান চালানো হয়।” অভিযানে উদ্ধার করা টাকার তথ্য আদালতে উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি। গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদকে জমা পড়ে। দুদকের গোয়েন্দা শাখার প্রতিবেদনেও তার নামে অবৈধ সম্পদের ‘আমলযোগ্য’ তথ্য উঠে আসে। পটপরিবর্তনের পর সাইফুল আলমকে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্টের দায়িত্ব থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা হিসাব ও তাদের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

office@ukantho.com


Photo

অশ্লীলতা ছড়ানোর অভিযোগ, ডা. জাহাঙ্গীর-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ

এফএনএস: ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক...

Photo

কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে ভবন ভাঙার কাজ...

Photo

রাজনৈতিক উদ্দেশ্যে স্থাপিত ভোটকেন্দ্র বাতিল করতে হবে: রিজভী

এফএনএস: রাজনৈতিক উদ্দেশ্যে স্থাপন করা যেসব ভোটকেন্দ্র রয়েছে, সেগুলো...

Photo

উত্তরার সড়কে দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় আটক ২

এফএনএস: রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সড়কে প্রকাশ্যে এক দম্পতিকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত