রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

রাজনৈতিক উদ্দেশ্যে স্থাপিত ভোটকেন্দ্র বাতিল করতে হবে: রিজভী

উচ্চকন্ঠ   19-Aug-2025   54

Photo

এফএনএস: রাজনৈতিক উদ্দেশ্যে স্থাপন করা যেসব ভোটকেন্দ্র রয়েছে, সেগুলো বাতিল করে ভোটারদের উপযোগী ও নিরাপদ কেন্দ্র স্থাপন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে কিছু কেন্দ্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন। নির্বাচন কমিশন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে আশা ব্যক্ত করে রিজভী বলেন, বিএনপি এখনো নির্বাচনের রোডম্যাপের জন্য অপেক্ষা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র কেনা ঠেকাতে পরিকল্পিতভাবে মব বা দলবদ্ধ বাধা সৃষ্টি করা হয়েছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, সারাদেশেও একইসঙ্গে আইনবিরোধীভাবে মবের ঘটনা ঘটছে।

office@ukantho.com


Photo

আওয়ামীলীগের নিবন্ধন বাতিল ইস্যুতে যা বললেন ইসি আনোয়ারুল

এফএনএস: আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল...

Photo

নিখোঁজ মেয়ের খোঁজে স্কুলে মা, ফিরলেন পোড়া ব্যাগ হাতে

এফএনএস: রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে...

Photo

কালীগঞ্জে নারী, যুব ও কৃষক জনগোষ্টির চাহিদা, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে সমন্বয় সভা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নারী, যুব ও কৃষক...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে তিন মাদকসেবীকে জেল জরিমানা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সংরক্ষণ ও সেবনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত