মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   27-Jul-2026   8

Photo

এফএনএস: সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল সোমবার সকালে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে। রাষ্ট্রপতি পদে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন দেওয়া হবে। দল যাকে সবচেয়ে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল মনে করবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে। এ বিষয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো মন্তব্য নেই।” জামায়াতে ইসলামীর আমিরের বিএনপিকে ফ্যাসিবাদী দল বলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি জনগণের প্রত্যক্ষ ভোটে পাঁচবার সরকার গঠন করেছে। জনগণের ম্যান্ডেট নিয়েই দলটি রাষ্ট্র পরিচালনা করেছে, কোনো ধরনের জুলুম বা ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় আসেনি। তিনি বলেন, বিএনপিকে ফ্যাসিবাদী দল বলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যারা এমন মন্তব্য করেন, তাদের বিএনপির গঠনতন্ত্র সম্পর্কে জ্ঞানের ঘাটতি রয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল উল্লেখ করে জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না, সেটি তাদের নেতাদেরই বিবেচনা করার আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং বেসরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন কিছু পরিকল্পনা করছে। এটি নির্বাচন কমিশনের নিজস্ব বিষয়, এ প্রক্রিয়ায় বিএনপি কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। তিনি জানান, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হচ্ছে। রংপুরে সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে মির্জা ফখরুল গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম আরও জোরদারের কথা বলেন। কৃষিকে লাভজনক করতে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। এর আগে তিনি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পল্লীমেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে বিআরডিবির সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

office@ukantho.com


Photo

ঐকমত্য কমিশনকে মতামত দেওয়ার জন্য রাখা হয়নি: আমির খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

Photo

জনগণের অধিকার হরণ হতে দেবো না: জামায়াত আমির

এফএনএস: প্রয়োজনে দেশের জন্য জীবন দেবেন, তবু জনগণের অধিকার হরণ হতে দেবেন...

Photo

কালীগঞ্জে চিরকুট লিখে যুবতীর আত্মহত্যা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাবা-মা কেউ নেই। ২০০৯ সালের ৩১ মার্চ...

Photo

রিজভীর বক্তব্য সত্য নয়, এমন কিছু বলিনি: ডিএমপি কমিশনার

এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী শিবিরের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত