রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মানবাধিকার পরিস্থিতি জাতিসংঘে তুলে ধরা হবে ৫ মার্চ; দেশের মানুষের বিরুদ্ধে অত্যাচারের সঠিক ডকুমেন্টেশন প্রয়োজন: প্রধান উপদেষ্টা

উচ্চকন্ঠ   02-Mar-2025   28

Photo

এফএনএস: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শাপলা চত্বরে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন, দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর আন্দোলনকারীদের ওপর পুলিশি বর্বরতা এবং বছরের পর বছর ধরে বিচারবহিভর্‚ত হত্যাকাÐসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নৃশংসতা নথিভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘দেশের মানুষের বিরুদ্ধে সংঘটিত সব অত্যাচারের সঠিক ডকুমেন্টেশন প্রয়োজন। এই ডকুমেন্টেশন না করা হলে সত্য জানা এবং ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন।’ গতকাল রোববার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক লুইস বলেন, ‘সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা দিতে ও বাংলাদেশের জনগণকে সহায়তা করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে। এটি নিরাময় প্রক্রিয়া এবং প্রতিষ্ঠিত সত্য।’ প্রধান উপদেষ্টা বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের বিক্ষোভ সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে তথ্য-অনুসন্ধানী প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘জাতিসংঘ এই প্রতিবেদন প্রকাশ করেছে দেখে আমরা খুবই খুশি। সময়মতো এলো, এটি একটি সহজ কাজ ছিল না।’ আবাসিক সমন্বয়কারী লুইস প্রধান উপদেষ্টাকে জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক আগামী ৫ মার্চ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে সদস্য দেশগুলোকে জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে অবহিত করবেন। আবাসিক সমন্বয়কারী আশা প্রকাশ করেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফর রোহিঙ্গা সংকটকে বিশে^র নজরে ফিরিয়ে আনবে। ‘আর্থিক পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন’ উল্লেখ করে গুয়েন লুইস বলেন, শুধুমাত্র রোহিঙ্গাদের খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য প্রতি মাসে ১৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হয় এবং এর সঙ্গে অন্যান্য মৌলিক চাহিদাগুলোও আছে। প্রসঙ্গত, জাতিসংঘ মহাসচিব গুতেরেস ১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন।

office@ukantho.com


Photo

ভিটে-মাটি থেকে উচ্ছেদের চক্রান্ত, নিরাপত্তা চান মুক্তিযোদ্ধা ইউসুফ আলী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীকে...

Photo

অপর্কম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে: ফখরুল

এফএনএস: দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ঝিনাইদহে কমিউনিটি ক্লিনিকে তীব্র ওষুধ সংকট ॥ খালি হাতে ফিরছেন সেবা প্রত্যাশীরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কমিউনিটি ক্লিনিকগুলোতে...

Photo

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনা, মা চলে গেছেন পরপারে, মেয়ে কাতরাচ্ছে পঙ্গু হাসপাতালে; অর্থাভাবে পঙ্গুত্ব বরনের উপক্রম

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মায়ের সাথে হাসপাতালে যাচ্ছিলেন কন্যা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত