বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

জামায়াতের এমপির ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে তোলপাড়

উচ্চকন্ঠ   21-Jul-2026   9

Photo

এফএনএস: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এমপি, তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের কাছ থেকে পরস্পরবিরোধী ও ব্যাখ্যামূলক বক্তব্য পাওয়া গেছে। ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘দ্য ডিসেন্ট’-এর তথ্য অনুযায়ী, গত ১৩ জুলাই সাবেক এমপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ে। এ বিষয়ে দ্বিতীয় স্ত্রী দাবি করা তরুণীর বাবা মাসুম বিল্লাহ জানান, গত ১৭ জুন মগবাজারে তার নিজস্ব কার্যালয়ে এমপি নজরুল ইসলামের সঙ্গে তার মেয়ে মরিয়ম আক্তারের বিয়ে সম্পন্ন হয়। ৩ লাখ টাকা দেনমোহরে এ বিয়ে অনুষ্ঠিত হয়। পরে ১৩ জুলাই এমপি ও তার পরিবার তার কার্যালয়ে বিশ্রামের সময় ভিডিওটি গোপনে ধারণ করা হয়। তিনি এই ষড়যন্ত্রের জন্য তার সাবেক সহকারী ও শ্যালক ওবায়দুল্লাহকে দায়ী করেন। তবে ঘটনার মোড় নতুন দিকে ঘোরে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয় স্ত্রীর একটি জীবনবৃত্তান্ত (বায়োডাটা) ছড়িয়ে পড়ে। বায়োডাটায় উল্লেখ রয়েছে, তিনি ২০০৮ সালের ২২ মে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালে ঢাকা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। শিক্ষাগত যোগ্যতার বিবরণীর পাশাপাশি তার বৈবাহিক অবস্থার ঘরে স্পষ্ট লেখা রয়েছে- তিনি ‘অবিবাহিত’। ছড়িয়ে পড়া সেই বায়োডাটায় দেখা যায়, গত ২২ জুন ২০২৬ তারিখে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম নিজে তাতে ‘জোর সুপারিশ’ করে স্বাক্ষর করেছেন। গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জামায়াত ইসলামীর পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো ২৯ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় তিনি বলেন, আমার স্বামীর সঙ্গে মরিয়মের বিয়ে হয়েছে। এটা নিয়ে যারা কুৎসা রটাচ্ছে, আমি সেটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের অসত্য প্রচার থেকে বিরত না থাকলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো। মরিয়মের বাবা মাসুম বিল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর তীব্র প্রতিবাদ জানিয়ে এক ভিডিওতে বলেন, গত ১৩ জুলাই এমপি সাহেবকে নিয়ে যে ভিডিও পোস্ট করা হয়েছে, তা সম্পূর্ণভাবে আমাদের সামাজিকভাবে হেনস্তা করার উদ্দেশে করা হয়েছে। গত ১৭ জুন গতকাল মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে এমপি সাহেবের বিয়ে হয়। বিয়ের সময় তার প্রথম স্ত্রীসহ আমরা উভয় পরিবারের সবাই উপস্থিত ছিলাম। পুরো বিতর্কের বিষয়ে দেশবাসীর কাছে প্রকৃত ঘটনা তুলে ধরে দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম ভিডিওতে বলেন, আমি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। আমাদের বিয়ে কোনো গোপন বা অনৈতিক বিষয় নয়। ২০২৬ সালের ১৭ জুন শ্যামনগরে আমার বাবার বাসায় উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে সম্পন্ন হয়। এ সময় আমার স্বামীর প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। তিনি আরও যোগ করেন, গত ১৩ জুলাই দুই স্ত্রীকে নিয়ে ঢাকা মগবাজারে আমার বাবার অফিসে যাওয়া একটি সম্পূর্ণ পারিবারিক সফর ছিল। সেখানে পরিকল্পিতভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয় এবং আমাদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে মানহানি ও হেনস্তা করা হচ্ছে।
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি প্রথম স্ত্রীর: এদিকে, গাজী নজরুল ইসলামের এক তরুণীর সঙ্গে ভিডিও ভাইরালের ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই দলীয় মিডিয়া সেল থেকে ভিডিওটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি দাবি করা হলেও তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘বেঙ্গল লেন্স’ ভিডিওটিকে আসল বলে চিহ্নিত করেছে। জামায়াত নেতারা এবং এই এমপিও স্বীকার করেছেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে তারিখ ২০২৩ সালের ১ জুলাই দেখা গেলেও সংসদ সদস্য গাজী নজরুলের দাবিÑ চলতি বছরের ১৭ জুন পারিবারিকভাবে ও প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে ভিডিও বার্তা দিয়েছেন এমপি গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম। ২৯ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি বলেন, আমার স্বামীর (গাজী নজরুল ইসলাম) সঙ্গে মরিয়মের বিয়ে হয়েছে। এটা নিয়ে যারা কুৎসা রটাচ্ছে, সেটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা থেকে বিরত না থাকলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো। এদিকে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেন, ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি ওনার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় স্ত্রীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে হলেও তার পরিবার বর্তমানে ঢাকায় থাকে। বিয়ে কবে হয়েছে জানতে চাইলে এই নেতা নির্দিষ্ট তারিখ বলতে না পেরে জানান, বিয়েটি নির্বাচন পরবর্তী সময়ে ‘বেশ কিছু দিন আগে’ সম্পন্ন হয়েছে। জামায়াতের পক্ষ থেকে নির্বাচনের পর বিয়ে হয়েছে দাবি করা হলেও তথ্য যাচাইকারী স্বাধীন প্রতিষ্ঠান ‘বেঙ্গল লেন্স’ তাদের অনুসন্ধানে জানায়, সিসিটিভি ফুটেজের সময় ২০২৩ সালের ১ জুলাই। তবে ফুটেজটি কোথায় ধারণ করা হয়েছে, সে স্থান নিশ্চিত করা যায়নি। অন্যদিকে, গাজী নজরুল ইসলামের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিভিন্ন মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে এটি কবে কোথায় ধারণ করা হয়েছে সেটি জানা যায়নি। ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে গাজী নজরুল ইসলাম ও এক তরুণী দাঁড়িয়ে রয়েছেন। সেখানে টেবিলে রাখা আইডি কার্ডে ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ পার্লামেন্ট। ঠিক এর নিচে লেখা ১৩তম পার্লামেন্ট। এরপর গাজী নজরুল ইসলামের ছবি দেওয়া। ছবির নিচে লেখা জি এম নজরুল ইসলাম। পদবি হিসেবে লেখা সংসদ সদস্য। এ সময় হট্টগোলের মধ্যে একজনকে বলতে শোনা যায়, দেখেন সাতক্ষীরা জামায়াতের লোক মেয়েসহ এখানে ধরা খাইছে। এই যে এই মুরুব্বি।

office@ukantho.com


Photo

রাষ্ট্রপতি দলীয় হবেন নাকি বাইরের কেউ, সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

এফএনএস: দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে নানা আলোচনা চলছে। বিএনপি...

Photo

মহেশপুর সীমান্তে বিভিন্ন স্থানে বিজিবির অভিযানে ফেন্সিডিল, মদ ও গাঁজা উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮...

Photo

পঞ্চম বিয়ে করায় স্বামীকে হত্যার অভিযোগ চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে

এফএনএস: চট্টগ্রাম নগরে মো. আলাউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে...

Photo

হাসিনার বক্তব্য: ভারতের হাইকমিশনারকে ডেকে গুরুতর আপত্তি জানাল ঢাকা

এফএসএস: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানো শেখ হাসিনা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত