বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শহীদ নূর আলী কলেজ সরকারি করার সুপারিশ, প্রধানমন্ত্রীর কাছে রাশেদ খানের ডিও লেটার

উচ্চকন্ঠ   14-Oct-2026   19

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ নূর আলী কলেজ সরকারি করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। এ লক্ষ্যে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডিও লেটার দিয়েছেন তিনি। এতে কলেজটির শিক্ষার মান, অবকাঠামো ও ধারাবাহিক সাফল্যের বিবরণ তুলে ধরে প্রতিষ্ঠানটি সরকারি করার অনুমোদন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

ডিও লেটারে রাশেদ খান উল্লেখ করেন, শহীদ নূর আলী কলেজ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা কার্যক্রমও চালু রয়েছে। যশোর শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গঠনে ভূমিকা রাখছে।

চিঠিতে বলা হয়, কলেজটি উপজেলা পর্যায়ে তিনবার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি নিয়মিতভাবে বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে আসছে। ডিও লেটারে সংযুক্ত ফলাফলের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত এইচএসসি ও এইচএসসি (বিএমটি) পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত ছিল। এ ছাড়া কলেজের স্নাতক (পাস) শাখার শিক্ষার্থীরাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন।

কলেজটির শিক্ষার পরিবেশ ও অবকাঠামোর বিবরণ দিয়ে রাশেদ খান জানান, বর্তমানে এখানে একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন ও একটি আইসিটি ল্যাব রয়েছে। শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, নেতৃত্ব ও দক্ষতা বিকাশে বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। রয়েছে বিজ্ঞান ক্লাব, গার্লস গাইড ও বিএনসিসি কার্যক্রম। শিক্ষার্থীদের জ্ঞানচর্চার জন্য সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের সহায়ক মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং রোভার স্কাউট কার্যক্রমও চালু রয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কলেজটির শিক্ষার্থীরা উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছেন। এসব কার্যক্রম শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখছে।

এ অবস্থায় বৃহত্তর এলাকার শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং কলেজটির সার্বিক উন্নয়নের স্বার্থে শহীদ নূর আলী কলেজ সরকারি করার অনুমোদন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় সহযোগিতা কামনা করেছেন রাশেদ খান।

কলেজটি সরকারি করা হলে কালীগঞ্জসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

office@ukantho.com


Photo

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী নিয়ে টিআইবির বিবৃতি ভুল: প্রেস সচিব

এফএনএস: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া অন্তর্বর্তী সরকারের...

Photo

ঝিনাইদহে ভিক্ষুকদের মাঝে ভ্যান ও নগদ অর্থ বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত...

Photo

সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো চলবে না: বিএনপি নেত্রী মুর্শিদা জামান

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: সংস্কারের অযুহাত দিয়ে মানুষের...

Photo

বিশ্বকাপকে সামনে রেখে ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত