বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, পলাতক ১

উচ্চকন্ঠ   19-Jul-2026   27

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একজন অভিযুক্ত পালিয়ে যান। শনিবার (১৮ জুলাই ২০২৬) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদমতলা গ্রামের ফতেপুর বাওড় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— রাসেল হোসেন (৩০), পিতা: সেলিম রেজা, গ্রাম: কদমতলা মাঠপাড়া; চঞ্চল হালদার (২৭), পিতা: মৃত স্বপন হালদার, গ্রাম: বৈচিতলা, উভয়েই মহেশপুর উপজেলার বাসিন্দা; এবং আক্তারুল (২১), পিতা: মৃত মোশারেফ মণ্ডল, গ্রাম: চাঁনপাড়া, থানা: চৌগাছা, জেলা: যশোর।
অভিযানের সময় মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম (৩৪) পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১ দশমিক ২ গ্রাম। প্রতিটি ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে উদ্ধারকৃত মাদকের মোট মূল্য প্রায় ৩ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

হাজারীবাগে বাবার হাতে ছেলে খুন

এফএনএস: ঢাকার হাজারীবাগে এক বাবার ছুরিকাঘাতে তারই ছেলে নিহত হয়েছে...

Photo

কালীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন...

Photo

শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক সাহেব...

Photo

কালীগঞ্জে ৫৬ বছর ধরে খলিলুর রহমান রেডিও শুনছেন

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: এক সময় রেডিও ছিল তথ্য জানার প্রধান উৎস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত