বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   10-Jun-2025   52

Photo

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক সাহেব নিশ্চয় দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন। গতকাল মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা জানান। কবে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, শিগগিরই ফিরবেন। তবে দিনক্ষণ কোনও কিছুই বলেননি বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, আলহামদুলিল্লাহ, উনি আগের চেয়ে শারীরিক দিক থেকে বেশ ভালো বলে মনে হয়... ডাক্তাররা তাই বলেছেন। সি ইজ মাচ বেটার। বর্তমান অন্তর্বর্তী সরকারের ভ‚মিকা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, একটি বিশেষ মুহূর্তে তারা দায়িত্ব নিয়েছে বা আমরাই তাদের দায়িত্ব দিয়েছি। রাজনৈতিক দিক দিয়ে তাদের অভিজ্ঞতা যথেষ্ট নয়। নিজ নিজ ক্ষেত্রে তারা অত্যন্ত অভিজ্ঞ ও পন্ডিত লোক। তবে তাদের পলিটিক্যাল উইজডম পুরোপুরি আছে, বলা যাবে না। কিন্তু তাদের আন্তরিকতার অভাব আছে বলে আমার মনে হয় না। তারা কাজ করতে চান, কাজ করার চেষ্টা করছেন। দেশে নতুন রাজনৈতিক দল ও চিন্তার উত্থান হচ্ছে। এ রাজনৈতিক দ্বন্দ্ব ও নতুন ভাবনার জট খুলে একটি নিরপেক্ষ জায়গায় নিয়ে আসা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করে প্রবীণ এ নেতা বলেন, এই প্রেক্ষাপটে লন্ডনে অনুষ্ঠেয় সাক্ষাৎ বড় সমাধানের পথে পৌঁছাতে পারে। সাংবাদিকদের সঙ্গে ঈদের পর শুভেচ্ছা বিনিময়ের জন্য গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব। রাজনীতি, নির্বাচন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক, নির্বাচনে শরিকদের সঙ্গে আসন সমঝোতা, অন্তর্বর্তী সরকারের কর্মকান্ড, সংস্কার কমিশনসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা জবাব দেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমরা তো বলেছি, আপনি যদি ইলেকশন কালকে করতে পারেন, আমরা কালকেই রেডি। বিএনপি নির্বাচনের দল, বিএনপি অলওয়েজ রেডি ফর ইলেকশন। কারণ এটা (বিএনপি) নির্বাচনের দল, নির্বাচন করেই বিএনপি ক্ষমতায় যেতে চায়। মির্জা ফখরুল বলেন, ভাই, আমি তো বিপ্লবী দল নই। আমাদের পরিষ্কার কথা, আমরা কোনও বিপ্লবী দল নই, নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। যখন সবাই চাইবে, একমত হবে তখন নির্বাচন হবে.. অসুবিধা নাই। চোখের অস্ত্রোচারের জন্য থাইল্যান্ডে গিয়েছিলেন বিএনপি মহাসচিব। সেখানে সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে দেশে ফেরেন ঈদের আগের রাতে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে টেকসই কৃষি উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২০২৬ অর্থ বছরে যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ...

Photo

আন্দোলন-সমাবেশের উসকানিদাতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে যাতে সাধারণ মানুষ ঈদ উদযাপন...

Photo

মব বিপজ্জনক, বিবৃতিতে দায় সারবে না: জোনায়েদ সাকি

এফএনএস: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অভ্যুত্থান...

Photo

অপারেশন ডেভিল হান্ট আরও সুনির্দিষ্ট লক্ষ্যমুখী করা হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

অপারেশন ডেভিল হান্ট আরও সুনির্দিষ্ট লক্ষ্যমুখী করা হচ্ছে: স্বরাষ্ট্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত