সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

উচ্চকন্ঠ   17-Jul-2026   25

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জলিলপুর পাঁচমাথা থেকে ভৈরবা সড়কের পাশে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে মহেশপুর থানা পুলিশ। এ সময় মহিদুলের হাতে থাকা একটি গোলাপি রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কসটেপ দিয়ে মোড়ানো একটি পোটলা থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত মহিদুল মল্লিক মহেশপুর উপজেলার ভৈরবা (কুল্লাহপাড়া) গ্রামের মৃত আলী কদর মল্লিকের ছেলে।
এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে মহেশপুর থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. টিপু সুলতানের ওপর।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

দেশে ঈদুল আজহা ৭ জুন

এফএনএস: দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৭ জুন দেশে...

Photo

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: নির্বাচনকালীন প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট...

Photo

কালীগঞ্জে সরকারী সহায়তায় কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কর্তন শুরু

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারের কৃষি সহায়তায়...

Photo

শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল, তারাই গুপ্ত: মিয়া গোলাম পরওয়ার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সেক্রেটারি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত