মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

ঝিনাইদহে জমকালো আয়োজনে পর্দা নামলো শহীদ হায়দার আলী স্মৃতি গোল্ডকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের

উচ্চকন্ঠ   02-Mar-2025   50

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জমকালো আয়োজনে পর্দা নামলো ঝিনাইদহের শহীদ হায়দার আলী হাদু স্মৃতি গোল্ডকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের। টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে শহরের উজির আলী স্কুল মাঠে। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় নতুন হাটখোলা ফুটবল একাডেমি ও হামদহ মামুন স্পোর্টিং ক্লাব।
বিকেল ৪টায় খেলা শুরু হলে প্রথম থেকেই দু'দল আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে ওঠে। উভয় দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে, তবে নির্ধারিত ৫০ মিনিটের খেলায় কেউই জালের দেখা পায়নি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ট্রাইব্রেকারে, যেখানে ৩-২ গোলের ব্যবধানে নতুন হাটখোলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ।
ফুটবল টুর্নামেন্টে উদযাপন কমিটির আহŸায়ক সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক। গত ১লা ফেব্রæয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্টে ঝিনাইদহের বিভিন্ন এলাকার ২৮টি দল অংশ নেয়। পুরো আসরজুড়ে ফুটবলপ্রেমীদের বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জমজমাট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

office@ukantho.com


Photo

লিচুর বিচি গলায় বেঁধে শিশুর মৃত্যু

মনিরামপুর, যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুরে লিচুর বিচি গলায় বেঁধে...

Photo

ঝিনাইদহে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২০ হাজারের বেশি শিক্ষার্থী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সারাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ঝিনাইদহ...

Photo

আমার ভাইয়ের শহীদ হওয়ার ইচ্ছা ছিল, আল্লাহ হয়তো নসিব করেছেন

এফএনএস:শরিফ ওসমান হাদির বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর ছিদ্দিক...

Photo

ফিরে এলো না ভোট

এফএনএস: গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত