মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে গরু চুরির হিড়িক: আতঙ্কে খামারিরা

উচ্চকন্ঠ   11-Jul-2026   37

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির হিড়িক পড়ছে। সম্প্রতি একের পর এক গরু চুরির ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষক ও খামারিরা। এদিকে চোরচক্রের সদস্যরা ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে। গত কয়েক দিনে উপজেলার ইশ্বরবা,মেগুরখির্দা,বলিদাপাড়া গ্রাম থেকে অন্তত ৫ টি গরু চুরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ চোরচক্র গরু চুরি করে ঝিনাইদহ - খুলনা মহাসড়ক ব্যবহার করে পিকআপ ও ট্রাকে করে নির্বিঘ্নে গরু পাচার করছে। গরু চুরির ঘটনায় ভুক্তভোগী খামারিরা থানায় লিখিত অভিযোগ দিলেও তাতে মিলছে না কোন সুরাহা।
১১ জুলাই দিবাগত রাতে বলিদা পাড়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের গোয়াল ঘর থেকে দুইটি বড় গাভী ও একটি বাছুর সহ মোট তিনটি গরু চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে যায়, একই রাতে মেগুরখির্দা গ্রামে একজন খামারীর একটি গরু চুরি হয়। ৯ জুলাই ইশ্বরবা গ্রামের আইয়ুব হোসেনের গোয়ালঘর থেকে ১ টি গরুর চুরি করে চোর চক্রের সদস্যরা পিকপে করে নিয়ে দ্রুত পালিয়ে যায়। যা রাস্তার পাশে থাকা একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়।
ভুক্তভোগী খামারী রবিউল ইসলাম বলেন, তিনটি গরু ছিল আমার সংসারের একমাত্র ভরসা। দুধ বিক্রি করেই পরিবার চালাতাম। এখন সব শেষ হয়ে গেছে।
খামারি আইয়ুব হোসেন জানান, আমার গরুটি চুরি হওয়ার পর হতাশ হয়ে গরু পালন ছেড়ে দেব ভাবছি। এত কষ্ট করে গরু বড় করি, আর তা এক রাতে চোরের হাতে তুলে দিতে হয়!
স্থানীয়দের দাবি, গরু চুরির এই ধারাবাহিকতা রোধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে চাষাবাদ ও গবাদিপশু খামার চরম হুমকির মুখে পড়বে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, গরু চুরির ঘটনাগুলোর তদন্ত চলছে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। আমরা দ্রুত চোরচক্র শনাক্ত করে ধরে ফেলতে পারব বলে আশা করছি।

office@ukantho.com


Photo

মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে ইজারা নেওয়ার সরকারি...

Photo

গোপালগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

এফএনএস: গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০...

Photo

নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী...

Photo

খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে

এফএনএস: উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত