রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ

উচ্চকন্ঠ   30-Jun-2026   28

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে ইজারা নেওয়ার সরকারি হাট থেকে খাজনা আদায়ে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করেছে হাটের ইজারাদার আতিকুর রহমান লেন্টু।
মঙ্গলবার (৩০জুন) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে লেন্টু অভিযোগ করেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে ইজারাদার লেন্টু অভিযোগ করেন, মহেশপুর উপজেলার গৌরিনাথপুর ও আদমপুর হাট সরকারি টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পান তিনি। এখন খাজনা আদায় করতে গেলে স্থানীয় প্রভাবশালী ইসমাইল হোসেন, সোহাগ সরকার ও ফারুক হোসেন বাঁধা দিচ্ছে। সেই সাথে ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকে তারা টাকা আদায় করছে।
ইজারাদার লেন্টু আরও অভিযোগ করেন, হাটে আমার মনোনীত ব্যক্তি খাজনা আদায় করতে গেলে মারধর করা হচ্ছে। কিছু বললে উল্টো হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এই নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকারের উপ-পরিচালকের বরাবর অভিযোগ দিয়েও কোন সুরাহা হয়নি। সঠিকভাবে সরকারি ভাবে পাওয়া হাটের ইজারা আদায়ের ব্যবস্থা করতে সংশ্লিস্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত সোহাগ সরকার বলেন, আমরা টাকা আদায় করছি না। হাটের আড়তদাররা কমিশন নিচ্ছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: খাবারের মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে...

Photo

যাত্রী সেজে চালককে আহত করে অটোরিকশা ছিনতাই

এফএনএস:রাজধানীর রমনা এলাকায় যাত্রী সেজে এক চালককে আহত করে তার অটোরিকশা...

Photo

খুলনাতে তারুন্যের মহাসমাবেশ সফল করতে কালীগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭ মে খুলনায় তারুন্যের মহাসমাবেশ...

Photo

সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি: উপদেষ্টা সাখাওয়াত

এফএনএস: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সা¤প্রতিক বক্তব্যের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত