শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বেগুন ক্ষেতে গাঁজার চাষ, ঝিনাইদহে ৭টি গাছ উদ্ধার; যুবক আটক

উচ্চকন্ঠ   07-Jul-2026   29

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে বেগুন ক্ষেতের আড়ালে গাঁজার চাষের অভিযোগে অভিযান চালিয়ে ৭টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ| এ ঘটনায় ফারুক মণ্ডল নামে এক যুবককে আটক করা হয়েছে|
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সদর উপজেলার চণ্ডীপুর দাখিল মাদ্রাসার পাশের একটি বেগুন ক্ষেতে বেতাই-চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন|
আটক ফারুক মণ্ডল চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মণ্ডলের ছেলে|
পুলিশ জানায়, অভিযানের সময় বেগুন ক্ষেতের ভেতর থেকে প্রায় ৭ ফুট উচ্চতার ৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয়| উদ্ধারকৃত গাছগুলোর মোট ওজন প্রায় ৫ কেজি ৩০০ গ্রাম| জব্দ করা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা|
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় পাঁচ মাস ধরে বেগুন ক্ষেতের আড়ালে গাঁজার গাছের চাষ করা হচ্ছিল| বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করা হচ্ছে|
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, "আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে| তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে|"

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে বিএনপি নেতা মেহেদি হাসান রনির গণসংযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

Photo

কোটচাঁদপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস...

Photo

গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম

এফএনএস: নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের...

Photo

সেই তন্বীর জন্য পদ ছাড়লেন ছাত্রদল ও বাগছাস

এফএনএস:২০২৪ সালের ১৫ আগস্ট ছাত্রলীগের হামলায় রক্তাক্ত হয়েছিলেন তন্বী।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত