মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

ইসলামী জগৎ

নড়াইলে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে রচনা ও হামদ প্রতিযোগিতা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   03-Oct-2025   87

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শকে হৃদয়ে ধারণ করার অনুপ্রেরণা জাগিয়ে রাখতে নড়াইল সদর উপজেলার দলজিতপুর গ্রামে আয়োজন করা হলো সীরাতুন্নবী (সা.) উপলক্ষে রচনা ও হামদ প্রতিযোগিতা।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৮টায় দলজিতপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দলজিৎপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেয় গ্রামের কোমলমতি শিশু-কিশোরেরা।
এসময় উপস্থিত ছিলেন আব্দুর রউফ মুন্সি, মো. তানজিলুর রহমান খান, মো. রেজাউল করিম মুন্সি, মো. আসাদুজ্জামান, মো. জসিম উদ্দিনসহ সমাজ কল্যাণ পরিষদের দায়িত্বশীল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: সালাউদ্দিন তামিম।
এরপর বক্তারা বলেন, এভাবে যদি নিয়মিত আমরা বাচ্চাদের নিয়ে এধরণের আয়োজন করে থাকি তাহলে আগামীর প্রজন্ম রাসুলের জীবন সম্পর্কে শিখতে পারবে, সে অনুযায়ী জীবন পরিচালনা করতে পারবে এবং সুন্দর একটি সমাজ গঠনে ভুমিকা রাখতে পারবে।
এসময় প্রতিযোগিতার অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত যেন হয়ে উঠেছিল মধুময় এক মিলনমেলা। বাচ্চাদের কণ্ঠে হামদ ও নাতের সুমধুর সুরে অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষে সকল প্রতিযোগীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। শিশুদের মুখে হাসি আর হৃদয়ে ইমানের আলো এ দৃশ্য উপস্থিত সকলের হৃদয়ে ছড়িয়ে দেয় এক অনাবিল প্রশান্তি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: হাত ধোয়ার নায়ক হোন এ প্রতিপাদ্যকে সামনে...

Photo

কালীগঞ্জে খেলার মাঠ বন্ধে প্রাচীর নির্মান চেষ্টার প্রতিবাদে শিশু শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক:বিদ্যালয়ের সন্মুখে খেলার মাঠে প্রবেশ...

Photo

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নিখোঁজ যুবকের মরদেহ পড়েছিল ভুট্টাক্ষেতে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর...

Photo

কালীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত