রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিএনপির দু পক্ষের সংঘর্ষ-ভাঙচুর

উচ্চকন্ঠ   19-Sep-2025   94

Photo

এফএনএস: ঝিনাইদহে বিদ্যুতের পিলার ভাঙার জেরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ৫টি বাড়ি ও ১টি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার সকাল ৮ টার দিকে সদর উপজেলার রুপদাহ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৮ মাস আগে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের রুপদাহ গ্রামে রাতের আধারে কে বা কারা একটি বিদ্যুতের পিলার ভেঙে ফেলে। ওই ঘটনায় পোড়াহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কার বিশ্বাস ও একই ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি ফজলু মন্ডল গ্রুপের সমর্থকরা বিরোধে জড়িয়ে পড়ে। পরে বিষয়টি মীমাংসার হলেও উভয় গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে শুক্রবার সকালে ফজলু মন্ডল ও আবু বক্কারের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় কয়েকটি বাড়িঘর ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে ফজলু মন্ডল ও আবু বক্কারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে মারামারির সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। কাউকে আটকও করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

শৈলকুপায় মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন”...

Photo

হরিণাকুন্ডুতে মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষে একজন নিহত

‎বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেল...

Photo

রামিসা ধর্ষণ-হত্যার রায় ‘তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব’, আশা আইনমন্ত্রীর

এফএনএস: ঢাকার পল্লবীর শিশু রামিসা আক্তার ধর্ষণ-হত্যা মামলায় আসামিদের...

Photo

দুই জন্ম তারিখ নিয়ে শৈলকুপার আদিল উদ্দীন কলেজে চাকরী করছেন এক ল্যাব এসিস্ট্যান্ট!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মালিথিয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত