মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে উদ্বেগজনক হারে বেড়েছে হত্যা, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও অপমৃত্যু

উচ্চকন্ঠ   28-Jan-2026   72

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলাতে উদ্বেগজনক হারে বেড়েছে হত্যা, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও অপমৃত্যু সংখ্যা। গত ৬ মাসেই সদর উপজেলাতে মামলা হয়েছে ২'শ ৪৩ টি। এর মধ্যে ৯০ টি অপমৃত্যু, ২২ টি নারী-শিশু নির্যাতন, ১২ টি হত্যা ধর্ষন ৪ টি বাকি মানবপাচার, পর্ণগ্রাফি ও অপহরণ মামলা। বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর প্রশিক্ষণ কক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম। সেসময় উপজেলা ফোরামের সভাপতি ময়না খাতুন, উই এর পরিচালক শরিফা খাতুন, এমপাওয়ারহার প্রকল্পের ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কুতুব উদ্দিনসহ উপজেলা ফ্যাসিলিটেরগণ উপস্থিত ছিলেন।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)'র সহযোগিতায় উই এর আয়োজনে সংবাদ সম্মেলন থেকে জানানো হয় হত্যা, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও অপমৃত্যুসহ অপরাধ বৃদ্ধি শুধু ভুক্তভোগীর জীবনকে বিপর্যস্ত করে না বরং সামগ্রিকভাবে সমাজের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নকে মারাত্বক ব্যাহত করে। আগামী দিনে নারী ও শিশুদের প্রতি যে কোন সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সমাজের সব শ্রেণির মানুষকে কাজ করার আহবান জানান।

office@ukantho.com


Photo

জনগণের অনুমতি ও নির্বাচিত সরকার ছাড়া করিডোর নয়: টুকু

এফএনএস: রোহিঙ্গা ইস্যুতে করিডোর নিয়ে বিএনপির প্রচার সম্পাদক সুলতান...

Photo

নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

এফএনএস: নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর আলিফা আক্তার আকলিমা...

Photo

দেড়শ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ক্ষোভে পৌরবাসী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর পৌরসভা...

Photo

নোয়াখালীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৩৫

এফএনএস: নোয়াখালীর হাতিয়ায় বিএনপির একটি পক্ষ ঈদ পুনর্মিলনী সমাবেশে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত