বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীকেট টুনামেন্ট ২০২৫ এর ফাইনালে এম ইলিয়াস আলী ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

উচ্চকন্ঠ   03-Jan-2025   101

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীকেট টুনামেন্ট ২০২৫ এর ফাইনালে এম ইলিয়াস আলী ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারী ভূষন স্কুল মাঠে আয়োজিত এ টুনামেন্টের উদ্বোধন ও বিকালে পূরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রদল কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে এক দিনের এ টুনামেন্টে মোট ৪ টি দল অংশগ্রহন করে। অন্নান্য দলগুলি হলো- নাসির উদ্দিন পিন্টু ক্রীকেট একাদশ, শফিউল বারী বাবু ক্রিকেট একাদশ ও কাজী আসাদ ক্রীকেট একাদশ। বিকালে অনুষ্টিত ফাইনাল ম্যাচে ১০ ওভারের খেলায় নাসির উদ্দিন পিন্টু একাদশকে হারিয়ে এম ইলিয়াস আলী ক্রীকেট একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরভ লাভ করে।
খেলা শেষে বিজয়ী দল ও সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র যুগ্ন আহব্বায়ক সাইদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, বিএনপি নেতা আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, মোশারেফ হোসেন, জবেদ আলী, রাশেদুল হক রুলু, আতাউল হক জেহাদ, মাহমুদ পিয়াল, ছাত্রদলের মারুফ বিল্লাহ, মৌসুম উদ্দিন শোভন. জুয়েল রানা, তরিকুল ইসলাম ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাগন।

office@ukantho.com


Photo

শৈলকুপায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কের...

Photo

ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর...

Photo

ইসলামী ব্যাংকের স্বকীয়তা ও আমানতের নিরাপত্তা দাবিতে ঝিনাইদহে তৃতীয় দফার মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা...

Photo

নড়াইলে অভিবাসন বিষয়ক সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধিঃ বিদেশগামী কর্মীদের সুষ্ঠু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত