রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজির মৃত্যু

উচ্চকন্ঠ   28-Feb-2025   68

Photo

এফএনএস: লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্ণামতি ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজি নিহত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আদিতমারীর স্বর্ণমতি ব্রিজ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তারা লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন। নিহতরা হলেন, রমজান আলী কালু (৪০) ও তার ভাতিজি খাদিজা কোবরাতুল খুশি (২৫)। নিহত রমজান আলী কালু কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। খাদিজা কোবরাতুল খুশি একই এলাকায় খোরশেদ আলমের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা নাবিলা পরিবহনের বাসটি সকাল ১০টায় স্বর্ণামতি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘাতক বাসটি মোটরসাইকেলটিকে টেনে হেঁচড়ে দুই কিলোমিটার নিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক রমজান আলী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া পেছনে বসা খাদিজা কোবরাতুল খুশি গুরুতর আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আদিতমারী থানার ওসি আকবর আলী বলেন, চালক পালিয়ে গেলেও নাবিলা পরিবহন বাসটি থানায় নিয়ে আসা হয়েছে।

office@ukantho.com


Photo

ময়মনসিংহে বাসের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষ, নিহত ৩

এফএনএস: ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে...

Photo

মসজিদে ৩ জনকে খুন: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

এফএনএস: মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট এলাকায় মসজিদের...

Photo

ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালনের প্রস্তুতি সভা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের...

Photo

শেখ হাসিনা কি বেঁচে আছেন, নাকি মারা গেছেন?-রাশেদ খান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা জীবিত আছেন কি না এবং ভারতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত