রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

উচ্চকন্ঠ   18-Jun-2026   36

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, কৃষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় পাঁচটি স্টলে দেশীয় বিভিন্ন জাতের ফল ও ফল চাষের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। মেলায় প্রায় অর্ধশতাধিক প্রকার দেশীয় ফল স্থান পেয়েছে। পাশাপাশি ফল উৎপাদন, সংরক্ষণ ও পরিচর্যার উন্নত প্রযুক্তি সম্পর্কে দর্শনার্থীদের তথ্য দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি সচেতনতা গড়ে তোলা এবং ফল চাষে কৃষকদের উৎসাহিত করাই এ মেলার মূল উদ্দেশ্য। তাদের মতে, এ ধরনের আয়োজন দেশীয় ফলের চাহিদা বৃদ্ধি এবং ভোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিন দিনব্যাপী এ ফল মেলা আগামী ২০ জুন পর্যন্ত চলবে।

office@ukantho.com


Photo

সংস্কারের নামে হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে এ সরকার: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সংস্কারের...

Photo

মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার মুক্তিযোদ্ধাদের...

Photo

সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর মাতা নুরজাহান বেগমের ইন্তেকাল

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি...

Photo

দেশকে অস্থির করার জন্য পেছন থেকে কিছু লোক কাজ করছে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৯১ সাল থেকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত