সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে বিজিবি’র অভিযানে ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার সহ ৫ বাংলাদেশী আটক

উচ্চকন্ঠ   18-Jan-2026   63

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
শনিবার রাজাপুর বিওপি’র একটি চৌকস দল সীমান্ত পিলার ৭৩/১-এস এর নিকটবর্তী মনির হোসেনের আম বাগানে অভিযান পরিচালনা করে। নায়েব সুবেদার মোঃ ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এই মাদক বিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫৮৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। অবৈধ সীমান্ত পারাপার রোধ একই দিনে বেলা ১১:০০ ঘটিকায় মাটিলা বিওপি’র টহল দল মাকরধ্বাজপুর গ্রামের একটি মেহগুনী বাগান থেকে ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করে। হাবিলদার মাইন উদ্দীন আহম্মদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছেন। আটককৃত পুরুষরা হলেন: কমলেশ বাউলিয়া (৪৬), পিতা- মৃত অজিত বাউলিয়া (সাতক্ষীরা)। দিলীপ কুমার মন্ডল (২৮), পিতা- মৃত শচীন্দ্র নাথ মন্ডল (সাতক্ষীরা)। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও, দুপুর ১২:৩০ ঘটিকায় পলিয়ানপুর বিওপি’র নায়েব সুবেদার মোঃ রমজান আলীর নেতৃত্বে রায়পুর গ্রামের একটি বাঁশ বাগানের পাশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আরও ২ জন বাংলাদেশী নারীকে আটক করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি’র এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

office@ukantho.com


Photo

দায়িত্ব নেন, না হলে বিষ দেন

এফএনএস: চায়ের পাতা তোলার মৌসুমে পাঁচ মাসের বকেয়া বেতন-রেশনের দাবিতে...

Photo

আইনি জটিলতায় সাড়ে ৫ বছর ধরে বন্ধ ঝিনাইদহ পৌর সুপারমার্কেট নির্মাণ নির্মাণাধীন বেজমেন্টে মাছ চাষ, মরিচায় নষ্ট হচ্ছে কোটি টাকার নির্মাণসামগ্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের মানুষের দীর্ঘদিনের...

Photo

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

Photo

জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব

এফএনএস:ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত