সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

র‌্যাব পরিচয়ে ছিনতাই: সেনাবাহিনী-পুলিশের চাকরিচ্যুত সদস্যসহ ৫ আসামি রিমান্ডে

উচ্চকন্ঠ   19-Jun-2025   70

Photo

এফএনএস: রাজধানীর উত্তরায় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধির কাছ থেকে র‌্যাব পরিচয়ে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সেনাবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট জালাল উদ্দিন ওরফে রবিউল (৪৩) ও পুলিশের চাকরিচ্যুত গোলাম মোস্তফা ওরফে শাহীন পুলিশসহ (৫৫) পাঁচ আসামির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। অন্য আসামিরা হলেন- মো. ইমদাদুল শরীফ ওরফে নয়ন (২৮), সাইফুল ইসলাম শিপন (৩৫) ও মো. হাসান (২৮)। বৃহস্পতিবার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক সুমন মিয়া। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে বিচারক প্রত্যেকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আতিকুল ইসলাম এসব তথ্য জানান। গত বুধবার রাত ১টা ৪৫ মিনিটে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ড আবেদনে, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য দুই জনকে ডাকাত দলের দলনেতা হিসেবে উল্লেখ করা হয়। জানা গেছে, গত ১৪ জুন সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নগদের স্থানীয় ডিস্ট্রিবিউটর অফিসের এমডি আব্দুল খালেক নয়নের বাসা থেকে দুটি ব্যাগে ভরে দুটি মোটরসাইকেলে ১ কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা নিয়ে রওনা দেন চার জন ব্যক্তি। বাসার সামনে বাম পাশে পৌঁছাতেই আগে থেকে অবস্থান নেওয়া কালো রঙের হাইস গাড়ি মোটরসাইকেল দুটির গতিরোধ করে। পরে র‌্যাব পরিচয়ে ও র‌্যাবের পোশাক পরা ৮ থেকে ১০ জন অস্ত্রের মুখে ওই চার জনকে জিম্মি করে ব্যাগ ছিনিয়ে নেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর র‌্যাবের পোশাক পরা কয়েক জন ওই মাইক্রোবাস থেকে বেরিয়ে এসে ভুক্তভোগীকে ধড়ার চেষ্টা করে। ভুক্তভোগী ব্যক্তি দৌড় দিলে র‌্যাবের পোশাক পরা ব্যক্তিরা তাকে ধাওয়া করে। এক পর্যায়ে তারা তাকে ধরে ফেলে এবং মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। এ ঘটনায় মো. আব্দুর রহমান গত ১৪ তারিখ উত্তরা পশ্চিম থানায় একটা মামলা করেন।

office@ukantho.com


Photo

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৮ টায় কালিগঞ্জ...

Photo

আ. লীগ কার্যালয়ে শেখ হাসিনার ব্যানার, আগুন দিলো বিএনপি

এফএনএস: পাবনা জেলা কার্যালয়ের পর এবার বেড়া উপজেলা কার্যক্রম নিষিদ্ধ...

Photo

মানিকগঞ্জে বাউলশিল্পীদের ধাওয়া দিয়ে পুকুরে ফেললো তৌহিদী জনতা

এফএনএস: মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে...

Photo

নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত