সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে গভীর রাতে দুঃসাহসিক চুরি: স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল লুট

উচ্চকন্ঠ   15-Jun-2026   40

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৫নং এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামে গভীর রাতে সংঘটিত এক দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত চোরেরা একটি একতলা পাকা বাড়ির ছাদের গেট ভেঙে ঘরে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে।
ভুক্তভোগী মো. শান্তি বিশ্বাস, পিতা খলিলুর রহমান বিশ্বাস, জানান যে রোববার (১৪ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময় চোরেরা মই ব্যবহার করে বাড়ির ছাদে ওঠে। এরপর ছাদের গেট ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অগোচরে আলমারির চাবি সংগ্রহ করে মূল্যবান মালামাল হাতিয়ে নেয়।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ২ জোড়া সোনার রুলি (প্রায় ৩ ভরি), ৪ জোড়া সোনার চেন (প্রায় ২ ভরি), ৫ জোড়া সোনার কানের দুল (প্রায় ৩ ভরি), ৪টি সোনার আংটি (প্রায় ২ ভরি), ১টি সোনার হাতের ব্রেসলেট (প্রায় ৮ আনা), ২টি মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা এবং গরু বিক্রির নগদ ২ লাখ টাকা। চুরি হওয়া স্বর্ণালংকারের মোট ওজন প্রায় ১০ ভরিরও বেশি বলে পরিবার সূত্রে জানা গেছে।
সোমবার (১৫ জুন) সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা আলমারির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ঘরের মালামাল তছনছ ও মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হলে চুরির ঘটনা প্রকাশ পায়।
খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল ইসলাম বলেন, চুরির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, একই এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি-চেষ্টার কয়েকটি ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা রাতের নিরাপত্তা জোরদার এবং চোরচক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও চোরদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর...

Photo

বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু

এফএনএস: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের বুলেটে এক ভারতীয় চোরাকারবারী...

Photo

গাজীপুরে ট্রাভেল ব্যাগ থেকে যুবকের খন্ডিত লাশ উদ্ধার

এফএনএস: গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ১৪...

Photo

ক্ষমতায় গেলে জনগণের সম্পদে হাত দেবো না: জামায়াত আমির

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত