মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় সিরাপ ও গাঁজাসহ মাদকদ্রব্য আটক

উচ্চকন্ঠ   02-Nov-2026   12

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক চারটি অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপ ও ২ কেজি ২০০ গ্রাম গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নতুনপাড়া গ্রামের টুনু মন্ডলের আমবাগান থেকে ৫৩ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ আটক করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উথলী বিওপির মনোহরপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে আরও ২৪ বোতল সিরাপ উদ্ধার করা হয়।

এ ছাড়া রাত ৮টা ১০ মিনিটের দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মানিকপুর গ্রামের আবুল কাশেমের পেয়ারা বাগান থেকে ৭০ বোতল ভারতীয় সিরাপ আটক করে বিজিবি। একই দিন রাত ৮টা ২০ মিনিটের দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গয়েশপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে ৪৪ বোতল সিরাপ ও ২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

চারটি অভিযানের প্রতিটিই সংশ্লিষ্ট বিওপির বিজিবি সদস্যরা পরিচালনা করেন। তবে এসব ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

office@ukantho.com


Photo

জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করবে বিএনপি: এ্যানি

এফএনএস: কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি...

Photo

ভারতীয় গণমাধ্যমগুলো এখন বিনোদনের মাধ্যমে পরিণত হয়েছে: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, ভারতীয় গণমাধ্যমগুলো...

Photo

প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশে স্বামী, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙলেন দ্বিতীয় স্ত্রী

এফএনএস: চুয়াডাঙ্গায় প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন...

Photo

নারায়ণগঞ্জে আটক ব্যক্তির দেওয়া তথ্যে মিললো নিখোঁজ শিশুর লাশ

এফএনএস: নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর বাইজিদ আকন (৯) নামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত