রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বজ্রপাতে মহেশপুরে কৃষকের মর্মান্তিক মৃত্যু

উচ্চকন্ঠ   14-Jun-2026   68

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে কামরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া বসতি পাড়া গ্রামের ঘোনার মাঠে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কামরুল ইসলাম মাঠে ধান রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত কামরুল ইসলাম মাইলবাড়িয়া বসতি পাড়া গ্রামের বাসিন্দা এবং সিরাজ ভুট্টোর ছেলে।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের সর্বস্তরের মানুষ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি থেকে রক্ষা পেতে খোলা মাঠে কাজ করার সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

office@ukantho.com


Photo

আমাদেরকে দায়িত্ব পালন করতে না দিলে সমাজটাই শেষ হয়ে যাবে: আইজিপি

এফএনএস: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, একটি...

Photo

ঝিনাইদহে খুলনা বিভাগীয় কমিশনার- “কোন অপশক্তি নির্বাচন বিঘ্নিত করতে পারবে না”

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার...

Photo

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা কোটি টাকার পণ্য আটক

একরামুর রহমান হিরন, বেনাপোল প্রতিবেদক: মিথ্যা ঘোষণায় আনা ভারতীয় তিনটি...

Photo

রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়: হাসনাত আব্দুল্লাহ

এফএনএস: বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত