রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

৫ম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তিতে অংশগ্রহণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

উচ্চকন্ঠ   30-Jul-2025   43

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি প্রাথমিক রৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ১১টার সময় শহরের পোস্ট অফিস মোড়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)’র আয়োজনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচীতে জলার বিভিন্ন এলাকার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)’র জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় সেসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রি-ক্যাডেট এন্ড স্কুল ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, রংধনু কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মুক্তার হোসেন, উদয়ন বিদ্যা নিকেতন’র পরিচালক মনিরুজ্জামান মানিক, মাতৃছায়া প্রি-ক্যাডেট’র পরিচালক বেলাল হোসেন, দ্যা নেকট্র প্রি-ক্যাডেট’র পরিচালক বলাই বিশ্বাস, শহিদুল ইসলাম, মরিরুজ্জামান টনি এবং ৪৩টি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালক, শিক্ষক-শিক্ষীকাসহ অন্যান্যরা।
সেসময় বক্তারা বলেন, কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া হাজার হাজার শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার অংশ হলেও, বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন।
তারা বলেন, শিক্ষা সবার অধিকার কোনো শিক্ষার্থীকে বঞ্চিত করা উচিত নয়। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে সকলের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

office@ukantho.com


Photo

নির্বাচনি হলফনামায় নাহিদ ইসলামের পেশা শিক্ষকতা দেখানো হয়নি: এনসিপি

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের আয়কর রিটার্ন...

Photo

পরিমিত ব্যবহারের মাধ্যমে সারের সংকট কমাতে হবে: জেলা প্রশাসক ঝিনাইদহ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন...

Photo

হারাম টাকা দিয়ে ইবাদত হয় না: ধর্ম উপদেষ্টা

এফএনএস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হাসান বলেছেন, হালাল টাকা খরচ করে...

Photo

চট্টগ্রামে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

এফএনএস: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে চোর সন্দেহে মাহিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত