মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

গুলশানের ঠিকানায় ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন জুবাইদা

উচ্চকন্ঠ   23-Jun-2025   55

Photo

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে তথ্য নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তাকে ভোটার করতে তথ্য নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ইতোমধ্যে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে ভোটার তালিকায় নাম ওঠবে হালনাগাদ কার্যক্রম শেষ হলে। ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম শুরু হলেও সে সময় তারেক রহমানের সঙ্গে লন্ডনে ছিলেন তিনি। গত ৬ মে বিএনপি চেযারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরলেও ৫ জুন ফের লন্ডনে ফিরে যান জুবাইদা রহমান। সম্প্রতি ইসি কর্মকর্তারা তার তথ্য সংগ্রহ করেন। জুবাইদা রহমান রাজনীতিতে তেমন সক্রিয় না হলেও ভবিষ্যতে তিনি যুক্ত হবেন বলেন বিভিন্ন মহলে আলোচনা আছে। আর জাতীয় নির্বাচনে অংশ নিতে হলে দেশের যেকোনো স্থানের ভোটার হতে হয়। লন্ডনে থাকায় তারেক রহমান ভোটার না হতে পারলেও মা খালেদা জিয়াকে ইতোপূর্বে ইসি কর্মকর্তারা ভোটার করে নিয়েছেন।

office@ukantho.com


Photo

কেন্দ্রে হিজাব না খোলায় ৪ পরীক্ষার্থীর খাতা কেড়ে নেওয়ার অভিযোগ

এফএনএস: পটুয়াখালীতে দাখিল পরীক্ষার কেন্দ্রে হিজাব না খোলায় চার ছাত্রীর...

Photo

ঝিনাইদহে পুলিশের পোশাক পরে গভীর রাতে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুট, আটক ১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পোশাক...

Photo

নারায়ণগঞ্জে বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির অস্থায়ী অফিসের ভাড়ার টাকা...

Photo

গণভোট ঘিরে সামাজিক মাধ্যমে হ্যাঁ-না ক্যাম্পেইন

এফএনএস: জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে গত কয়েকদিন ধরেই দেশের জাতীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত