বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ভাতিজার সঙ্গে গৃহবধূ নিখোঁজ: মায়ের জন্য কান্নায় ভাসছে ৫ বছরের শিশুকন্যা

উচ্চকন্ঠ   14-Jun-2026   43

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের গবরাপাড়া গ্রামে ভাতিজার সঙ্গে এক গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| এ ঘটনায় একটি পরিবারে নেমে এসেছে অস্থিরতা ও অনিশ্চয়তা| বিশেষ করে দম্পতির পাঁচ বছরের কন্যাসন্তানটি মায়ের জন্য অবিরাম কান্না করায় পরিস্থিতি আরও হৃদয়বিদারক হয়ে উঠেছে|
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ জুন) রাতে গবরাপাড়া গ্রামের সানজেদুর রহমান (ছল্টু) জোয়ার্দারের স্ত্রী রুমানা ইসলাম এবং তার আপন বড় ভাইয়ের ছেলে হাসান একসঙ্গে নিখোঁজ হন| পরিবারের সদস্যরা কয়েকদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে বিষয়টি প্রকাশ্যে আনেন|
এলাকাবাসীর দাবি, তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন নতুন নয়| গত ঈদুল ফিতরের পরও তারা একবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন| সে সময় স্থানীয় সালিশ ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে বিষয়টির সমাধান করে রুমানাকে পুনরায় সংসারে ফিরিয়ে আনা হয়| তবে এবার তারা আবারও একসঙ্গে নিখোঁজ হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে|
স্বামী সানজেদুর রহমান জানান, আট বছরের দাম্পত্য জীবনে তাদের একটি কন্যাসন্তান রয়েছে| হাসান সম্পর্কে তার আপন ভাতিজা এবং সে রুমানাকে মা বলেই সম্বোধন করতো| তার অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক ঘনিষ্ঠতার সুযোগে তারা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে| গত ৯ জুন রাতে রুমানা ঘরের আলমারি থেকে নগদ প্রায় ৩ লাখ টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে হাসানের সঙ্গে চলে যান বলে তিনি দাবি করেন|
অন্যদিকে, হাসানের বাবা ছেলের এমন কর্মকাণ্ডে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন| তিনি বলেন, ছেলেকে বিয়ে দেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি| নিজের ভাইয়ের স্ত্রীর সঙ্গে ছেলের এমন সম্পর্ককে তিনি কোনোভাবেই সমর্থন করেন না|
বর্তমানে রুমানা ও হাসানের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি|
ঘটনা সম্পর্কে দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম বলেন, এটি শুধু একটি পারিবারিক ঘটনা নয়, সামাজিক মূল্যবোধের অবক্ষয়েরও একটি উদাহরণ| এ ধরনের ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে|
এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন| তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি| অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|
ঘটনার পর সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে রুমানার পাঁচ বছরের কন্যাসন্তান| পরিবারের সদস্যদের ভাষ্য, শিশুটি প্রতিনিয়ত মায়ের খোঁজ করছে এবং তার কান্না থামানো কঠিন হয়ে পড়েছে| এ ঘটনায় পরিবারটির পাশাপাশি এলাকাজুড়েও নানা আলোচনা-সমালোচনা চলছে|

office@ukantho.com


Photo

বগুড়ায় ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

এফএনএস: বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় পাওয়া স্বর্ণালংকার ও টাকা ফিরিয়ে...

Photo

পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

এফএনএস: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ...

Photo

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

এফএনএস: জুলাই-আগস্টে হত্যা-গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক...

Photo

আন্দোলনে আহত-নিহত পরিবারের সদস্যদের জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে- উপদেষ্টা ফরিদা আখতার

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: জুলাই-আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত