বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

উচ্চকন্ঠ   27-Feb-2025   54

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বারবাজার ইউনিয়নের হাট বারবাজার হাইস্কুল, শমশের নগর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের জাতীয়তাবাদী দলের বিভিন্ন জনকল্যাণকর কাজের বিষয়ে অবগত করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে আসার আহ্বান জানান।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের বিপ্লবী ছাত্রনেতা ও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাকিব হোসেন।
তিনি বলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ এবং বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব আবুল কালাম আজাদের নির্দেশনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী, শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের অন্যতম সংগঠক ইয়াসিন আরাফাত প্রান্ত।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য এরশাদ আলী, আনোয়ার হোসেন আনার, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি কাজী সানোয়ার, শাওন, জীম, মেহেদী, সাকিব, নিবিরসহ ছাত্রদের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে পিটিয়ে জখম ঘটনায় থানায় মামলা: একজন আটক

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি...

Photo

ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি এনসিপির

এফএনএস: নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপির হামলার প্রতিবাদ জানিয়ে...

Photo

কালীগঞ্জে ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকার মধ্যে...

Photo

স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা: ৬ নারী আটক

এফএনএস: যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় প্রতারণা করে এক নারীর কাছ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত