রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত

উচ্চকন্ঠ   12-Nov-2025   121

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকার মধ্যে ২ অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ পৌর এলাকার মধ্যে শিবনগরে অবস্থিত পিন্টু জামানের এইচ এম বি এম ব্রিকস ও ইশ্বরবা এলাকার আব্দুর রশিদ খোকন মিয়ার এ এম বি এম ব্রিকস নামে ইট ভাটায় অভিযান চালায় যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় এস্কেভেটর দিয়ে ভাটা দুইটিতে ইট পোড়ানো গোল প্রাচীর এবং স্থায়ী চিমনি ভেঙে গুড়িয়ে দেয়। সকাল থেকে দুপুর পর্ষন্ত এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
অভিযানকালে যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডাইরেক্টর মুনতাসির রহমানসহ কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, সরকারী বিধিমালায় পৌর এলাকার মধ্যে ইট ভাটা পরিচালনা করার নিয়ম নেই। আমরা গত ২৫ সেপ্টেম্বর পৌর এলাকার ৩ টি ভাটায় অভিযান চালিয়ে শুধু সিমানা প্রাচীর ভেঙে দেওয়া হয় এবং এই ভাটাগুলোর মালিকদের ইট ভাটার কার্যক্রম পরিচালনা না করতে নির্দেশনা দেওয়া হয়। তারা সে মোতাবেক ভাটা পরিচালনা করবেন না বলে মুচলেকা দেন কিন্তু ভাটা মালিকগণ সেই নির্দেশনা অমান্য করে এই ২টি ভাটা অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার কারনে আজকে এই ২টি ভাটা গুড়িয়ে দেওয়া হলো। আরেকটি ইটভাটা নির্দেশনা মোতাবেক কার্যক্রম বন্ধ রেখেছেন ইটভাটা মালিক। এজন্য সেই ভাটাটি আপাতত সেইভাবেই আছে। পুরো শীত মৌসুমে এ সকল অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে জানান এই কর্মকর্তা।

office@ukantho.com


Photo

বিদ্যালয়ের বাথরুমের তালা ভেঙে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রীকে উদ্ধার

এফএনএস: খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটে নিজ স্কুলের বাথরুম থেকে এক...

Photo

রাজধানীতে চুরির অভিযোগে কিশোরকে পিটিয়ে হত্যা

এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মো. বাপ্পি (১৫) নামের এক কিশোরকে...

Photo

ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা

এফএনএস: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানিযোগ্য...

Photo

ত্রিলোচনপুরে মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে মহিলা কর্মী সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ৬নং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত