শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার

উচ্চকন্ঠ   27-Feb-2025   35

Photo

এফএনএস: রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত দলের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এ আহ্বান জানান তিনি। খালেদা জিয়া বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনও ফ্যাসিস্টদের দোসররা ও বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত-কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এ চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে এক যোগে কাজ করতে হবে। চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও সবসময় নেতাকর্মীদের পাশে থাকার কথা জানিয়ে খালেদা জিয়া বলেন, দীর্ঘ পনের বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় সোয়া লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে এখনও আদালতের বারান্দায় ন্যায়বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন- আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণে রাখবে। তিনি বলেন, আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরও উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনও কাজ করবেন না যাতে আমাদের এতদিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার- ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বক্তৃতার শুরুতে ছয় বৎসর পর ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে আজকের মতো সবাই একত্রিত হতে পারার কথা উল্লেখ করে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন তিনি। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে শহীদ এবং জুলাই-আগস্টের গণহত্যায় শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

office@ukantho.com


Photo

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নী জেনারেল পদে দেখতে চান আইনজীবী ও মহেশপুরবাসী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহেশপুরের গর্ব ও অহংকার ব্যরিস্টার...

Photo

নারায়ণগঞ্জে মোটরসাইকেল আটকে গুলি করে-কুপিয়ে ছিনতাই

এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী দুই যুবকের ওপর হামলা...

Photo

শৈলকূপা বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপায় বিদ্যুৎস্পৃষ্টে...

Photo

ফেনীতে তাঁতিদল নেতাকে পিটিয়ে-কুপিয়ে হত্যা

এফএনএস: ফেনী সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের গুনক গ্রাম এলাকায় বগাদানা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত