শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নী জেনারেল পদে দেখতে চান আইনজীবী ও মহেশপুরবাসী

উচ্চকন্ঠ   22-Feb-2026   51

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহেশপুরের গর্ব ও অহংকার ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের পরবর্তী অ্যাটর্নি জেনারেল পদে দেখতে চান দেশবাসী। নিয়োগকে ঘিরে সুপ্রিম কোর্ট অঙ্গনে আলোচনা জোরালো হয়েছে। সাধারণ আইনজীবীদের একটি বড় অংশ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে একজন অভিজ্ঞ, ভার্সেটাইল ও সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে দেখতে চান। তাদের দাবির কেন্দ্রে ফুসে উঠে এসেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক ও সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এর নাম।
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেওয়ানি, ফৌজদারি ও রিটসহ আইনের বিভিন্ন শাখায় তার দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে। জটিল আইনি বিষয়ে তিনি বারবার নিজের যোগ্যতার প্রমাণ করেছেন বলে মত প্রকাশ, পাশাপাশি তার ক্লিন ইমেজ, বিনয়ী আচরণ ও দল-মত নির্বিশেষে সবার সঙ্গে সুসম্পর্ক তাকে আইনজীবী সমাজে আলাদা অবস্থানে রেখেছে। তরুণ আইনজীবীদের অনেকেই মনে করছেন,তার মতো প্রাণোচ্ছল ও গতিশীল কেউ এ দায়িত্বে এলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নতুন গতি আসবে এবং সাধারণ আইনজীবীদের অধিকার ও মর্যাদা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
একই প্রত্যাশা ব্যক্ত করেছেন মহেশপুরের সাধারণ মানুষ ও স্থানীয় আইনজীবী মহলও। তাদের ভাষায়, এটি শুধু একটি প্রস্তাব নয়, বরং মহেশপুরবাসীর প্রাণের দাবি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নীতি-নির্ধারকরা—এমন মন্তব্য করে সংশ্লিষ্টরা যোগ্যতার ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত প্রত্যাশা করেছেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে তারুণ্যের অগ্রযাত্রার উদ্যোগে মাদকের বিরুদ্ধে ৫ কিমি ম্যারাথন দৌড়, তরুণদের বুক পকেটে মাদকের বিষ নয়, থাকবে সম্ভাবনাময় স্বপ্নের বাংলাদেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে...

Photo

কালীগঞ্জ পৌর স্যানেটারী এন্ড টাইলস ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে পৌর স্যানেটারী...

Photo

নড়াইলে ডাকাত চক্রের ৯ সদস্য আটক, ৭টি মটোরসাইকেল সহ হ্যান্ডকাপ, পেপার কাটার উদ্ধার

কাজী আতিকুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌর এলাকার...

Photo

ঝিনাইদহের প্যারিস রোডে উপচে পড়া পর্যটকের ঢল, এ যেন সবুজের রাজ্যে এক স্বপ্নের সড়ক

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: প্রকৃতির অপরূপ সৌন্দর্য যখন একসাথে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত