শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে ঝিনাইদহ-৪ আসনের এমপি আবু তালিবের মতবিনিময়

উচ্চকন্ঠ   23-May-2026   37

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক) আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার দুপুরে কালীগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সংসদ সদস্য মাওলানা আবু তালিব তাঁর নির্বাচনী এলাকার চলমান উন্নয়ন কর্মকান্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ লাখ টাকা এবং ৭০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। এছাড়া অতিরিক্ত ৩২০টি শাড়ি ও ২২০টি লুঙ্গিও বিতরণ করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থার সহায়তায় ৩০০টি ফুড প্যাক বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
সংসদ সদস্য আরও বলেন, নির্বাচনী এলাকার ১৬০টি মসজিদ, মাদরাসা, কবরস্থান, ঈদগাহ ও শ্মশানের জন্য প্রতিটিতে ৩ লাখ টাকা করে বরাদ্দের প্রস্তাবনা পাঠানো হয়েছে।
তিনি জানান, এলাকার আইডিভুক্ত কাঁচা রাস্তা কার্পেটিংয়ের জন্য সরকারের পক্ষ থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ অর্থে প্রায় ২৬ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। এছাড়া ১২ কিলোমিটার নদী খননের জন্য বরাদ্দ পাওয়া গেছে এবং দ্রুতই এ কাজ শুরু হবে। একই সঙ্গে ২১টি খাল খননের প্রস্তাবনাও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ওলিয়ার রহমান, কালীগঞ্জ পৌর জামায়াতের আমির ও মেয়র প্রার্থী লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ওবাইদুল্লাহ পাটোয়ারি, এলডিপি নেতা আশরাফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

office@ukantho.com


Photo

ঘরে পড়ে ছিল গৃহবধূর লাশ, সন্তানদের নিয়ে পলাতক স্বামী

এফএনএস: নারায়ণগঞ্জের ফতুল্লায় লাকি আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার...

Photo

জাতিসংঘের প্রতিবেদনটি উদ্বেগজনক: ইউনিসেফ বাংলাদেশ

এফএনএস: গত বছরের জুলাই ও আগস্টে বাংলাদেশে সংঘটিত ঘটনা সম্পর্কে জাতিসংঘের...

Photo

ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ...

Photo

নারায়ণগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

এফএনএস:নারায়ণগঞ্জের বন্দরে তৌহিদ হোসেন (২২) নামে এক যুবকের গলাকাটা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত