শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জেলা প্রশাসক কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   21-May-2026   41

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে ঝিনাইদহে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিজিটাল ভূমি সেবা প্রাপ্তি, নাগরিক সেবা নিশ্চিতে সরকারের নানা উদ্যোগ ও সেবা সপ্তাহ উদযাপনের কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়।
রোববার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, সহকারী কমিশনার এসএম শাদমান উল আলম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ কাজল, মিজানুর রহমান।
সভায় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জেলায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।
জানা গেছে, আগামী ১৯ মে থেকে ভূমি সেবা সপ্তাহ শুরু হবে। সেবা উপলক্ষে ভূমি সেবা মেলা, র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ভূমি সেবা সপ্তাহ চলবে ২১ মে পর্যন্ত।

office@ukantho.com


Photo

বগুড়ায় চুরি করতে দেখে ফেলায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২

এফএনএস: বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা গ্রামে রিতা মজুমদার (৫০) নামে...

Photo

জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র...

Photo

প্রতিপক্ষের গুলিতে ভাইবোন আহত

এফএনএস: রাজধানী মিরপুরের পল্লবীতে পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষের...

Photo

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ফিলিস্তিনে লাগাতার বর্বর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত