সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

প্রতিপক্ষের গুলিতে ভাইবোন আহত

উচ্চকন্ঠ   15-Feb-2025   48

Photo

এফএনএস: রাজধানী মিরপুরের পল্লবীতে পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) ও মোছা. শাহিনুর বেগম নামে দুজন আহত হয়েছেন। আহত দুজন সম্পর্কে ভাইবোন। গতকাল শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের গুলিবিদ্ধ অবস্থায় ভোর সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরের দিকে নারীসহ গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হয়েছে। আহত দুজন বর্তমানে জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে। আহতদের ভগ্নিপতি আমির হোসেন জানান, তার শ্যালক জসিম টিভি শো-রুমের ব্যবসায়ী। গতকাল শনিবার ভোরের দিকে শবে বরাতের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। তার অভিযোগ, এ সময় বাসার সামনে পূর্ব শত্রæতার জেরে একই এলাকার শরিফ, তুহিন, শহিদুল, সুজন, রিয়াজের সঙ্গে কথা-কাটাকাটি হয় জসিমের। একপর্যায়ে শহিদুল জসীমউদ্দীনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জসিম উদ্দিনের ডান এবং বাম পায়ের হাঁটুর ওপরে দুটি গুলি লাগে। এ সময় তার বোন শাহিনুর বেগম ভাইকে বাঁচাতে এগিয়ে এলে শাহিনুর বেগমের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে বলেও জানান আমির হোসেন। পরে তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকাল ৬টার পর তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

office@ukantho.com


Photo

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

এফএনএস: লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫)...

Photo

কালিগঞ্জে নতুন জাতের ধান উদ্ভাবন, বাম্পার ফলনের সম্ভাবনা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ উপজেলার ১ নম্বর সুন্দরপুর...

Photo

ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা...

Photo

খুলনায় ছেলেকে রক্ষা করতে গিয়ে মা গুলিবিদ্ধ

এফএনএস: খুলনায় এবার ছেলেকে রক্ষা করতে গিয়ে মা শিমুল (৩০) গুলিবিদ্ধ হয়েছেন।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত