বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বাগেরহাটে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার পর কেটে নিয়ে গেছে এক হাত

উচ্চকন্ঠ   20-May-2026   75

Photo

এফএনএস: বাগেরহাটের মোরেলগঞ্জে মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে যায় তারা। গত সোমবার সন্ধ্যায় উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিঠু শেখ বৌলপুর গ্রামের ওয়াহেদ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে বাড়ির কাছে কলাক্ষেতে কাজ করে বাড়ি ফিরছিলেন মিঠু। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত মিঠুর ২ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী রয়েছেন। মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ জানান, নিহত মিঠু হোগলাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। নিহতের ভাই মিজান শেখ জানিয়েছেন, তারা মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে গেছে। খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। মিঠু শেখের হত্যাকারীদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে বলেও জানান ওসি। প্রাথমিকভাবে জমি-জমা সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে বলেও জানান তিনি।

office@ukantho.com


Photo

চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, এক তরুণ গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায়...

Photo

কালীগঞ্জের মল্লিকনগরে ভয়াবহ অগ্নিকান্ড: ২ জন অগ্নিদগ্ধ

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জের মল্লিকনগরে একটি...

Photo

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২

এফএনএস:ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে...

Photo

ঘুস বাণিজ্যের অভিযোগে কাশিয়ানী থানার ওসি ক্লোজড

এফএসএস: অনিয়ম ও ঘুস বাণিজ্যের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত