বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২

উচ্চকন্ঠ   13-Sep-2025   43

Photo

এফএনএস:ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও ১৫ জন।গতকাল শনিবার সকাল ৭টার দিকে উপজেলার ভরাডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাজরিন কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আতিকুর রহমান দুর্ঘটনায় দুইজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, উপজেলার ভরাডোবা নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একই লেনে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এসময় বাসে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভালুকা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, রাস্তার কাজ চলার কারণে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ময়মনসিংহগামী লেনে উঠে পড়ে। এসময় ঢাকা থেকে নেত্রকোনাগামী আয়ান পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও ১৫ জন। লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। তবে নিহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা

এফএনএস: চাঁদপুরের ফ‌রিদগঞ্জে দুর্বৃত্তের গু‌লি‌তে রুহুল আমিন...

Photo

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় রায়গ্রাম ইউনিয়নব্যাপী ধানের শীষের পক্ষে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র...

Photo

শাটডাউনে স্থবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

এফএনএস: নতুন ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর ও আবাসনের...

Photo

শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, মানুষ তাকে ক্ষমা করবে না: মির্জা ফখরুল

এফএনএস: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবজাতির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত