সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে দুই টাকায় হাসি কর্মসূচির ১৪ তম পর্বে এতিম শিশুদের দুপুরের খাবারের আয়োজন

উচ্চকন্ঠ   26-Feb-2025   31

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ সিদ্দিকীয়া এতিমখানা (হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং) এ “দই টাকায় হাসি প্রতি মাসের নিয়মিত আয়োজনের ১৪ তম পর্বে প্রায় ৫০ জন এতিম শিশুদের নিয়ে বুধবার দুপুরের খাবার হিসাবে সাদা ভাত, ডাল, গরুর মাংস ও দইয়ের আয়োজন করা হয়।
সেসময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ রাশেদ আহম্মেদ, সহ-সমন্বয়ক মোঃ মারুফ হোসেন, মোঃ তুহিন মোল্যা, আব্দুল্লাহ আল জুবায়ের, আবুল কালাম আজাদ, মোঃ আব্দুস সুবহান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বপ্নচারু একাডেমি অব ফাইন আর্টস এর পরিচালক শাহিন চারুদেশ সহ অন্যান্যরা।
প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে দুই টাকায় হাসি কর্মসূচি সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালিত হয়ে আসেছে। পরবর্তীতেও এটি চলমান থাকবে বলেও জানান। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
স্বপ্নচারু একাডেমি অব ফাইন আর্টস এর পরিচালক শাহিন চারুদেশ বলেন, প্রগতি সংগঠনের দুই টাকায় হাসি কর্মসূচির সার্বিক সফলতা কামনা করে এবং এই কার্যক্রম শুধুমাত্র ঝিনাইদহে নয়, বরং পুরো দেশব্যাপী যেন চলমান থাকে এই প্রত্যাশা ব্যক্ত করেন।
দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ রাশেদ আহম্মেদ বলেন, এই কর্মসূচি সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোর অন্যতম মাধ্যম। তাই সবসময় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমরা যেন আরো দূর্বার গতিতে সামনে অগ্রসর হতে এবং এতিম ও সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে পারি।

office@ukantho.com


Photo

আঞ্চলিক রাজনীতিতে চীনের উদ্যোগ ইতিবাচক: মির্জা ফখরুল

এফএনএস: আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ‍্যায়িত...

Photo

বিচার-সংস্কার বাস্তবায়নে প্রয়োজনে আরেকবার গণঅভ্যুত্থান হবে: হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত...

Photo

দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে: সাদিক কায়েম

এফএনএস: বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়...

Photo

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির মালিকদের মানববন্ধন

জামির হোসেন ও বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-যশোর মহাসড়ক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত