রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

উচ্চকন্ঠ   17-May-2026   33

Photo

এফএনএস: টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)। স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে তাদের মা সন্তান প্রসব করেছেন। গতকাল রোববার সকাল থেকে দুই ভাই নিখোঁজ ছিল। দুপুরের দিকে লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য আলী আকবর বলেন, হাসপাতাল থেকে নিহতদের লাশ বাড়িতে এসেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ হোটেলকর্মী খুশি হত্যার রহস্য উদঘাটন, ক্লু লেস মামলায় ৬৬ দিন পর কথিত প্রেমিক গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের পাগলাকানাই এলাকার ভাড়া...

Photo

রাজশাহীতে ধানক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

এফএনএস: রাজশাহীর পবা উপজেলার বিল ধরমপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে...

Photo

নড়ইলে হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদর উপজেলায় ডাকাতির...

Photo

ঝিনাইদহে প্রাথমিক শিক্ষক দাবী বাস্তবায়ন পরিষদের স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক দাবী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত