প্রিয় ঝিনাইদহ
মধুহাটিতে জামায়াতের কর্মী সমাবেশে চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের নাম ঘোষণা
উচ্চকন্ঠ 11-May-2026 61
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ২ ন¤^র মধুহাটি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান এবং ইউপি সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে| রবিবার বিকেলে বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়|
সমাবেশে বক্তারা বলেন, সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই একটি আদর্শ সমাজ গঠন সম্ভব| জনগণের অধিকার রক্ষা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থাকবে|
মধুহাটি ইউনিয়ন জামায়াতের আমীর মোক্তার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মো. আবুবকর| বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা উলামায়ে মশায়েখের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, উপজেলা আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য আকবর হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ|
এসময় উপজেলা জামায়াতের আমীর ড. হাবিবুর রহমান ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য এবং ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন| সাধারণ সদস্য প্রার্থীরা হলেন— বাহার আলী, মেহেদী মুরসালিন, সাব্বির আহমেদ, আক্তারুজ্জামান, আবুল কাশেম, শাহাজান আলী, মোসলেম উদ্দিন, ফারুক হোসেন ও এমদাদুল হক|
সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় মায়াজান, নাজমা ও নিলিমা খাতুনের নাম|
অপরদিকে, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আলী আজম মো. আবুবকর মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান মো. আবুবকর ও মো. আকবর হোসাইনের নাম ঘোষণা করেন| এ ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়| অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হায়দার আলী|
office@ukantho.com