রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মাদকপাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক সই

উচ্চকন্ঠ   08-May-2026   41

Photo

এফএনএস: তথ্য আদান-প্রদান, যৌথ গোয়েন্দা কার্যক্রম ও প্রশিক্ষণ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তান মাদকবিরোধী লড়াই আরও সমন্বিতভাবে পরিচালনার উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যে মাদকদ্রব্যের অবৈধ পাচার, অর্থ পাচার ও অপব্যবহার ঠেকাতে সহযোগিতা জোরদারে দুই দেশ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। গতকাল শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, এই সমঝোতার আওতায় মাদক পাচার ও মাদক সংশ্লিষ্ট অর্থ পাচার (মানি লন্ডারিং) প্রতিরোধে উভয় দেশ প্রয়োজনীয় তথ্য বিনিময় ও কারিগরি সহায়তা প্রদান করবে। পাশাপাশি মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী চক্র এবং নতুন পাচার কৌশল ও রুট সম্পর্কেও নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় করা হবে। চুক্তির উল্লেখযোগ্য দিকসমূহÑ
তথ্য আদান-প্রদান: মাদক পাচারকারী ব্যক্তি, অপরাধী সংগঠন (ডিটিওএস) এবং মাদক লুকানোর নতুন পদ্ধতি সম্পর্কে নিয়মিত তথ্য বিনিময় করা হবে।
যৌথ কার্যক্রম: মাদক পাচার রোধে উভয় দেশের গোয়েন্দা সংস্থাগুলো পারস্পরিক অনুরোধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা এবং ‘কন্ট্রোলড ডেলিভারি অপারেশন’-এর মতো সমন্বিত অভিযান চালাবে।
প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি: মাদক নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ, পুন:প্রশিক্ষণ এবং বৈজ্ঞানিক গবেষণার ফলাফল বিনিময়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।
প্রযুক্তিগত সহায়তা: লুকানো মাদক শনাক্ত করার জন্য প্রযুক্তিগত সরঞ্জাম এবং স্নিফার ডগ ব্যবহারের ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করা হবে।
ফোকাল পয়েন্ট নির্ধারণ: নিয়মিত ও অপারেশনাল তথ্য বিনিময়ের জন্য বাংলাদেশের পক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানের পক্ষে এএনএফ ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে।
গোপনীয়তা রক্ষা: আদান-প্রদান সকল তথ্য ও নথিপত্রের কঠোর গোপনীয়তা বজায় রাখা হবে এবং তৃতীয় কোনও পক্ষকে তা জানানো হবে না।
চুক্তিটি স্বাক্ষরের দিন থেকে ১০ বছরের জন্য কার্যকর থাকবে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে পরবর্তীতে এর মেয়াদ বাড়ানো যাবে। এই সহযোগিতার মাধ্যমে দুই দেশের নাগরিকদের জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে উভয় পক্ষ আশা প্রকাশ করেছে।

office@ukantho.com


Photo

অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ সদস্য আহত

এফএনএস: মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় গোয়েন্দা শাখা...

Photo

শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করবে ইসি: খলিলুর রহমান

এফএনএস: নির্বাচন কমিশন (ইসি) শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন...

Photo

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

এফএনএস: কুমিল্লার মুরাদনগরে সাত বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের...

Photo

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

এফএনএস: রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পরপরই প্রধান উপদেষ্টা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত