সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পাবনায় আবাসিক হোটেল থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   05-May-2026   54

Photo

এফএনএস: পাবনা মধ্য শহরের একটি আবাসিক হোটেল থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার ‘নন্দর গলি’র আবাসিক লাকী হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পাবনা সদর থানার ওসি মো. তারিকুল ইসলাম। তবে এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে ওই আবাসিক হোটেলের চারপাশ ও করিডোরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে হোটেলের তৃতীয় তলার একটি কক্ষের দরজা খুলে ভেতর থেকে ওই নারীর গলাকাটা লাশ উদ্ধার করে। ওসি তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহে কাজ করছে। তিনি আরও বলেন, লাশ উদ্ধারের পর থেকেই হোটেলের মালিক ও কর্মচারীরা পলাতক। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের পর তারা গাঢাকা দিয়েছেন। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে জানিয়ে ওসি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

office@ukantho.com


Photo

ইয়াবা বাকী না দেওয়ায় হত্যা: হত্যাকারী গ্রেপ্তার

এফএনএস: রাজধানীর বংশালে বাকিতে ইয়াবা না দেওয়ায় মো. হীরা (৩৫) নামে এক ব্যক্তিকে...

Photo

ঝিনাইদহ সরিষার তেলে পোড়া মবিল মেশানোর দায়ে একজনের যাবজ্জীবন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় সততা...

Photo

শাপলা কলি প্রতীকেই নির্বাচনে যাচ্ছে এনসিপি

এফএনএস: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতীক হিসেবে...

Photo

হরিণাকুন্ডু চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোন শিক্ষার্থী

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত